3:23 pm, Wednesday, 25 November 2026

মজুরি নিয়ে অসন্তোষ: গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ

সরকার নতুন মজুরি কাঠামো ঘোষণা করলেও গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ থামেনি। বুধবার ২৫ নভেম্বর সকালে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় ও ভোগড়া বাইপাসসহ বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন পোশাকশ্রমিকরা। সকাল সাড়ে ৮টার দিকে শুরু হওয়া এই কর্মসূচির কারণে ওই গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল স্থবির হয়ে পড়ে। সরকারের গঠিত মজুরি বোর্ড নতুন বেতন ঘোষণার পরও শ্রমিক অসন্তোষ কমেনি গাজীপুরের শিল্পাঞ্চলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বিভিন্ন কারখানা থেকে বের হয়ে শ্রমিকরা মহাসড়কে জড়ো হন।

চান্দনা চৌরাস্তা থেকে ভোগড়া বাইপাস পর্যন্ত এলাকাটি শ্রমিকদের দখলে চলে গেলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ছোড়ে।

ঘটনার বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানিয়েছেন, সকালের দিকে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ছিল। তবে কিছু এলাকায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেওয়ার পর থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সংঘর্ষের ফলে ওই এলাকায় চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Update Time : 05:04:38 am, Wednesday, 25 November 2026