3:23 pm, Wednesday, 25 November 2026
News Title :
গাজীপুরে মহাসড়ক অবরোধ ও কারখানায় ভাঙচুরের চেষ্টা, পুলিশের টিয়ারশেল
গাজীপুরের তিন সড়ক এলাকায় বুধবার সকালে পোশাক শ্রমিকেরা ঢাকা-গাজীপুর মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় কয়েকটি কারখানা ছুটি ঘোষণার পর আশপাশের অন্যান্য কারখানার শ্রমিকেরা রাস্তায় নেমে আসেন। তারা স্পেরো অ্যাপারেলস কারখানার গেটে ভাঙচুরের চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
একইভাবে নগরীর নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের উদ্যোগ নেন শ্রমিকেরা। সেখানেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

























