5:51 pm, Monday, 9 November 2026
News Title :
মহাখালীতে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা সোহাগ পরিবহনের বাসে আগুন
রাজধানীর মহাখালীতে বাসস্ট্যান্ডে পার্ক করে রাখা সোহাগ পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্তব্যরত কর্মকর্তা শাহজাহান হোসাইন। তিনি জানান, রাত ১২টা ৫৭ মিনিটে তারা অগ্নিকাণ্ডের সংবাদ পান। তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।























