3:23 pm, Wednesday, 25 November 2026

লামিন ইয়ামালের চোটে বার্সার স্কোয়াডে সুযোগ পেলেন তরুণ বিসিউ

বার্সেলোনার আক্রমণভাগের গুরুত্বপূর্ণ খেলোয়াড় লামিন ইয়ামাল ডান পায়ের গোড়ালিতে হালকা অস্বস্তি বোধ করায় তাকে ছাড়াই আজারবাইজানের ক্লাব সাবাহর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে যাচ্ছে কাতালানরা। সোমবার ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই ইয়ামালকে এই সফর থেকে বাইরে রাখা হয়েছে। তবে আগামী রোববার দেপোর্তিভোর বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া যাবে বলে আশা করছে বার্সেলোনা কর্তৃপক্ষ। তার এই অনুপস্থিতিতেই ১৮ বছর বয়সী বেলজিয়ান উইঙ্গার জেসে বিসিউয়ের সামনে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। কাতালানদের মূল দলের হয়ে যেকোনো প্রতিযোগিতামূলক ম্যাচের স্কোয়াডে এটিই তার প্রথম ডাক। আজ রাত পৌনে ১২টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

কোচ হান্সি ফ্লিকের বিবেচনায় আক্রমণভাগে নতুন মুখ হিসেবে সুযোগ পেলেও সাবাহর বিপক্ষে একাদশে বিসিউয়ের থাকার নিশ্চয়তা নেই। তবে মূল দলের সঙ্গে ইউরোপিয়ান সফরে জায়গা পাওয়া তরুণ এই ফুটবলারের ক্যারিয়ারে বড় এক অর্জন। গত গ্রীষ্মে ক্লাব ব্রুগে থেকে বার্সেলোনায় যোগ দেওয়া বিসিউ এর আগে বেলজিয়ামের দ্বিতীয় বিভাগের দল ক্লাব এনএক্সটির হয়ে খেলেছেন। জাতীয় দলের বয়সভিত্তিক পর্যায়েও তাকে প্রতিনিধিত্ব করতে দেখা গেছে। বার্সায় যোগ দেওয়ার পর শুরুতে সময়টা খুব একটা সহজ ছিল না তার জন্য। দ্বিতীয় দলের হয়ে খেলার সময় পেশির চোটে পড়ায় তার ছন্দ ও মানিয়ে নেওয়ার প্রক্রিয়া কিছুটা ব্যাহত হয়েছিল।

দীর্ঘ সময় পুনর্বাসনে থাকার পর এখন তিনি পুরোপুরি ফিট। তাকে নিয়ে বার্সেলোনার সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবেই তাকে প্রাক-মৌসুমে মূল দলের অনুশীলনের সুযোগ দেওয়া হয়েছিল, যা তার প্রতি ক্লাবের আস্থার বহিঃপ্রকাশ। এখন ইয়ামালের অনুপস্থিতিতে পাওয়া এই সুযোগ কাজে লাগিয়ে কোচ ফ্লিকের নজর কাড়তে পারলে বার্সার মূল দলে নিয়মিত হওয়ার পথ আরও প্রশস্ত হতে পারে বিসিউয়ের। মূলত তার সামর্থ্য এবং তরুণ প্রতিভাকে গুরুত্ব দিয়েই এই উইঙ্গারকে দলে ভেড়ানো হয়েছিল, এখন মাঠের পারফরম্যান্সে সেই আস্থার প্রতিদান দেওয়ার অপেক্ষায় তিনি।

Please Share This Post in Your Social Media

Update Time : 04:23:13 am, Wednesday, 25 November 2026