3:23 pm, Wednesday, 25 November 2026

গোপালগঞ্জে সহিংসতায় অর্থায়ন: ১০১ জনের লেনদেন ও হিসাব খুঁজছে এনবিআর

গোপালগঞ্জে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সহিংসতা, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের নেপথ্যের অর্থ জোগানদাতাদের চিহ্নিত করতে বিশেষ অভিযান শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গোয়েন্দা ইউনিট। এ সংক্রান্ত অনুসন্ধানে আওয়ামী লীগের নেতা, ব্যবসায়ী ও সাবেক আমলাসহ মোট ১০১ জনের ব্যাংক হিসাব এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) লেনদেন নিবিড়ভাবে যাচাই করা হচ্ছে।

এনবিআর সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত দলটির নেতাকর্মীসহ অন্তত ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। এছাড়া সন্দেহভাজন আরও কয়েকজনকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। এই আর্থিক অনুসন্ধানের কাজে এনবিআরের চারটি বিশেষ ইউনিট যৌথভাবে কাজ করছে—যাদের মধ্যে রয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি), আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। সংশ্লিষ্টদের কর নথি, আয়-ব্যয়ের হিসাব এবং ডিজিটাল লেনদেনের তথ্যের সঙ্গে তাদের রাজনৈতিক ভূমিকার যোগসূত্র খুঁেজ দেখা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাসহ প্রায় ৯৭ জনের ব্যাংক হিসাব এরই মধ্যে অবরুদ্ধ করা হয়েছে। পাশাপাশি তাদের আয়ের উৎসও খতিয়ে দেখা হচ্ছে।

তালিকায় থাকা উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক স্বাস্থ্যসচিব সিরাজুল হক খান ও তার স্ত্রী আশরাতুন নাহার। এছাড়া গোপালগঞ্জের পাঁচ উপজেলার বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতারাও রয়েছেন এই নজরদারির আওতায়। তাদের মধ্যে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি চৌধুরী খাসরুল আলম, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুল এবং সাবেক ভাইস চেয়ারম্যান সুশীল বিশ্বাস শিপন অন্যতম।

তালিকায় অন্তর্ভুক্ত অন্যদের মধ্যে রয়েছেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার, সাবেক চেয়ারম্যান মো. কাবির মিয়া, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ ও সভাপতি ভবেন্দ্র নাথ। এছাড়া টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখ, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. মোক্তার হোসেন এবং মুকসুদপুরের ভাবড়াশুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম রিফাতুল আলম মুছার ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে।

এনবিআরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সাম্প্রতিক আন্দোলনে মাঠপর্যায়ে নেতৃত্ব দেওয়া ও অর্থের মাধ্যমে সহিংসতাকে সক্রিয় রাখার অভিযোগ রয়েছে এসব ব্যক্তির বিরুদ্ধে। প্রাথমিক তথ্যের ভিত্তিতেই তাদের ব্যাংক ও ডিজিটাল লেনদেন খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সহিংসতায় অর্থায়নের উৎস নিশ্চিত করতে চারটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের লেনদেনও গভীরভাবে অনুসন্ধান করা হচ্ছে, যদিও প্রতিষ্ঠানগুলোর পরিচয় আপাতত প্রকাশ করা হয়নি। এনবিআরের একটি গোয়েন্দা ইউনিটের নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জে আন্দোলনের সময় এসব ব্যক্তির মাঠপর্যায়ের রাজনীতিতে ভূমিকা ও নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। আরও বেশ কিছু সন্দেহজনক ব্যক্তিকে গোয়েন্দা জালে নজরদারি করা হচ্ছে।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর থেকে বিভিন্ন স্থানে মিছিল ও লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে ব্যাপক সংঘাতের সূচনা হয়। ১৭ নভেম্বর টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়। পরবর্তী দিনগুলোতে বিভিন্ন এলাকায় সংসদ সদস্যদের বাড়ি, রাজনৈতিক কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Update Time : 05:53:35 am, Wednesday, 25 November 2026