6:06 pm, Monday, 9 November 2026

গাজীপুরে জনস্বার্থমূলক সাংবাদিকতায় দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সংবাদ সংগ্রহের পাশাপাশি আধুনিক গণমাধ্যমে তথ্য যাচাই, ভিডিও সম্পাদনা এবং ডিজিটাল প্ল্যাটফর্মে দ্রুত ও আকর্ষণীয় উপস্থাপনা সাংবাদিকদের জন্য অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। এই বাস্তবতা মাথায় রেখে গাজীপুরে দিনব্যাপী জনস্বার্থমূলক সাংবাদিকতায় দক্ষতা উন্নয়ন কর্মশালার আয়োজন করেছে গাজীপুর সাংবাদিক পরিষদ। স্থানীয় সী-গাল রিসোর্টে শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত এই প্রশিক্ষণে গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলায় কর্মরত ৩০ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন। গাজীপুর সদর ও শ্রীপুরে কর্মরত ৩০ জন সংবাদকর্মী এতে অংশ নেন।

কর্মশালার প্রথম সেশনে প্রশিক্ষণ দেন কালের কণ্ঠের হেড অব ডিজিটাল রাজীবুল হাসান। তিনি মাল্টিমিডিয়া রিপোর্টিং, ভিডিও কনটেন্ট তৈরি, অনলাইনে সংবাদের নতুন উপস্থাপনা কৌশল ও ডিজিটাল প্ল্যাটফর্মে দর্শক-সম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে হাতে-কলমে আলোচনা করেন। পরবর্তীতে দ্বিতীয় সেশনে প্রশিক্ষণ দেন ইত্তেফাকের মাল্টিমিডিয়া চিফ ফখরুল ইসলাম। সেখানে তথ্য অধিকার আইন, জনস্বার্থের সংবাদে তথ্যের সত্যতা যাচাই এবং অবাধ তথ্য প্রাপ্তির নানা বিষয় নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত বিনিময় করেন অংশগ্রহণকারীরা।

পরিষদের প্রধান উপদেষ্টা শাহান সাহাবুদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের চট্টগ্রাম বিভাগের রিজিওনাল চিফ ড. সেলিম শেখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলামিস্ট সাঈদ চৌধুরী। প্রশিক্ষণ সেশন শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে আনুষ্ঠানিক সনদপত্র তুলে দেওয়া হয়।

প্রযুক্তির প্রতিনিয়ত পরিবর্তনের সাথে সংবাদের পরিবেশনশৈলীও দ্রুত বদলে যাচ্ছে উল্লেখ করে গাজীপুর সাংবাদিক পরিষদের সভাপতি মো. মোজাহিদ জানান, যুগের সঙ্গে তাল মিলিয়ে মফস্বল সাংবাদিকদের নতুন প্রযুক্তিতে দক্ষ করে তুলতেই তারা এ ধরনের পেশাগত প্রশিক্ষণ কর্মশালার উদ্যোগ নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Update Time : 01:53:43 am, Saturday, 7 November 2026