৫১তম বিশেষ বিসিএস: পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশের নির্দেশ
আগামী ১১ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর কেন্দ্রগুলোতে ৫১তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে অবশ্যই নিজ আসনে উপস্থিত হতে হবে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল সাড়ে ৯টার পর কোনো প্রার্থীকে আর পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সুযোগ দেওয়া হবে না। তাই নির্ধারিত সময়ের মধ্যেই প্রার্থীদের হলে পৌঁছাতে হবে। সরকারিভাবে ব্রুনেইয়ে কাজের সুযোগ পাবেন ৩৭০ জন। এ কারণে নিজ আসন ও কক্ষ চিহ্নিত করার জন্য পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট আগেই পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। ২০২৭ সালে চাঙা হবে চাকরির বাজার, তবে সুযোগ পেলেই চাকরি ছাড়বেন ২১%।
পরীক্ষাকেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখতে পিএসসি বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, হলের ভেতর যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে হাজিরা তালিকায় পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর জোড় ও বিজোড় সংখ্যায় বিন্যস্ত থাকবে। এছাড়া প্রতিটি কক্ষভিত্তিক আসন ও হাজিরা তালিকা দৈবচয়ন বা লটারি পদ্ধতিতে প্রস্তুত করা হবে। পরীক্ষার্থীরা যাতে নিজ আসন ও কক্ষ খুঁজে পেতে অসুবিধার সম্মুখীন না হন, তা নিশ্চিত করতেই এই বাড়তি সময় হাতে রেখে কেন্দ্রে আসার পরামর্শ দেওয়া হয়েছে।
দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট নিরসনের লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাহিদাক্রমে গত ২৪ সেপ্টেম্বর এই বিশেষ বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই বিসিএসের মাধ্যমে মোট ৫ হাজার চিকিৎসককে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে ৪ হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন হিসেবে যোগ দেবেন। মোট ৪৪ হাজার ৬৩৫ জন প্রার্থী এ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।
পরীক্ষা সংক্রান্ত আসনব্যবস্থা ও অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নিজস্ব ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে এবং হলের পরিবেশ স্বাভাবিক রাখতে পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনাসমূহ গুরুত্বের সঙ্গে মেনে চলার আহ্বান জানিয়েছে পিএসসি। প্রতিটি পরীক্ষার্থীর প্রবেশপত্রে এ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও নির্দেশনা বিস্তারিত উল্লেখ রয়েছে, যা পরীক্ষার আগে ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ষষ্ঠ থেকে দ্বাদশের ছাত্রীরা পাবে উপবৃত্তি, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে নির্দেশনা।

























