3:35 pm, Wednesday, 25 November 2026

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৩৫ বিলিয়ন ডলারে

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে কিছুটা স্বস্তি ফিরেছে। গত ২৪ নভেম্বর মঙ্গলবার পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা যায়, কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব হিসাব অনুযায়ী রিজার্ভ বেড়ে ৩৪ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে (তিন হাজার ৪৩৫ কোটি ১৮ লাখ ডলার) পৌঁছেছে। একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মানদণ্ড বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২৯ দশমিক ৫৩ বিলিয়ন ডলারে (দুই হাজার ৯৫৩ কোটি ৭৪ লাখ ডলার)। দেশগুলো হলো- ভারত, বাংলাদেশ, ভুটান, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

এর আগে গত ২৩ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৩২ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ছিল ২৯ দশমিক ৫১ বিলিয়ন ডলার। রিজার্ভের এই ধারাবাহিক পরিবর্তনের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, গত ১৯ নভেম্বর নিজস্ব হিসাবে এটি ছিল ৩৪ দশমিক ৩৮ বিলিয়ন ডলার ও বিপিএম-৬ অনুযায়ী ছিল ২৯ দশমিক ৫৬ বিলিয়ন ডলার। ১৭ নভেম্বর নিজস্ব হিসাবে ছিল ৩৪ দশমিক ৪৯ বিলিয়ন ডলার ও বিপিএম-৬ অনুযায়ী ছিল ২৯ দশমিক ৬৭ বিলিয়ন ডলার। ১২ নভেম্বর নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৬৪ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ২৯ দশমিক ৮২ বিলিয়ন ডলার ছিল। ১০ নভেম্বর এই রিজার্ভ যথাক্রমে ৩৪ দশমিক ৯৯ বিলিয়ন ও ৩০ দশমিক ১২ বিলিয়ন ডলারে অবস্থান করছিল। এছাড়া ৯ নভেম্বর নিজস্ব হিসাবে ছিল ৩৪ দশমিক ৯৫ বিলিয়ন ও বিপিএম-৬ অনুযায়ী ছিল ৩০ দশমিক শূন্য ৯ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেন।

চলতি মাসের শুরুর দিকের হিসাব পর্যালোচনা করলে দেখা যায়, ১ নভেম্বর নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৬ দশমিক ২৫ বিলিয়ন ও বিপিএম-৬ অনুযায়ী ছিল ৩১ দশমিক ৩৮ বিলিয়ন ডলার। ৩ নভেম্বর তা বেড়ে ৩৬ দশমিক ৪৩ বিলিয়ন ও ৩১ দশমিক ৫৬ বিলিয়ন ডলারে দাঁড়ায় এবং ৪ নভেম্বর নিজস্ব হিসাবে ছিল ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন ও বিপিএম-৬ অনুযায়ী ছিল ৩১ দশমিক ৫১ বিলিয়ন ডলার। মূলত এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকুর আমদানি বিল ১৬৪ কোটি ২৪ লাখ ৬০ হাজার ডলার পরিশোধের পর গত ৫ অক্টোবর রিজার্ভ ৩৪ দশমিক ৮৫ বিলিয়ন ডলার ও বিপিএম-৬ অনুযায়ী ২৯ দশমিক ৯৮ বিলিয়ন ডলারে নেমে এসেছিল। উল্লেখ্য, আকুর মাধ্যমে মোট ৯টি দেশের মধ্যে আমদানি-রপ্তানির লেনদেন নিষ্পত্তি করা হয়ে থাকে।

Please Share This Post in Your Social Media

Update Time : 03:16:41 am, Wednesday, 25 November 2026