1:32 pm, Monday, 23 November 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসছেন এনসিপির তিন শীর্ষ নেতা

জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় সংলাপের অংশ হিসেবে সোমবার দুপুর ১টায় সচিবালয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন নেতার সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই সংলাপের আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টায় সচিবালয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

এনসিপির প্রতিনিধিদলে থাকছেন দলের সদস্যসচিব আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। দলীয় সূত্রে জানা গেছে, এর আগে জামায়াতে ইসলামী ১১ দলীয় ঐক্যের সকলকে নিয়ে একত্রে বসার প্রস্তাব দিলেও সরকারের পক্ষ থেকে আলাদা সময় নির্ধারণ করা হয়েছে। এনসিপি সূত্র জানায়, জামায়াতে ইসলামী চেয়েছিল ১১ দলীয় ঐক্যের সবাইকে নিয়ে একসাথে বসতে। এর নেতৃত্বও দেবে তারা৷ কিন্তু এনসিপি আলাদা বসার সিদ্ধান্ত নিয়েছে। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংলাপে এনসিপি নেতারা গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া এবং আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানাবেন। এছাড়া বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগও প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরবে দলটি। অন্যদিকে বিএনপির পক্ষে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদসহ জ্যেষ্ঠ নেতারা বৈঠকে উপস্থিত থাকতে পারেন।

উল্লেখ্য যে, গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেই ধারাবাহিকতায় বর্তমান এই সংলাপ প্রক্রিয়াটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Update Time : 03:53:11 am, Monday, 23 November 2026