7:02 pm, Thursday, 12 November 2026

সবাইকেই আক্রান্ত করা হবে, শঙ্কা জাতীয় নাগরিক পার্টির নাহিদ ইসলামের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেছেন, জুলাই বিপ্লবের নেতৃত্ব ও সংশ্লিষ্টদের টার্গেট করে হামলা চালানো হচ্ছে। বুধবার দিবাগত রাত ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘নগর পুড়িলে দেবালয় এড়ায় না। আজকে আমি আক্রান্ত হয়েছি, কালকে আপনি, পরশু অন্য সবাইকেই একে একে আক্রান্ত করা হবে।’

নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, পতিত সন্ত্রাসী ফ্যাসিস্ট শক্তি দেশের ভেতর নাশকতা সৃষ্টি করে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নিচ্ছে। তিনি বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ এদেশীয় কোনো শক্তি নয়। দিল্লির আশ্রয়-প্রশ্রয় ও ইন্ধনে জুলাইবিরোধী শক্তি বাংলাদেশকে ক্ষতবিক্ষত করছে।’

নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আক্ষেপ করে তিনি লেখেন, ‘সরকার ও প্রশাসন জনগণকে নিরাপত্তা দিতে পারবে—এমন আশা আর করি না। এখন আমাদেরই পথ বেছে নিতে হবে। বাংলাদেশবিরোধী শক্তিকে আমরা ঐক্যবদ্ধ ও গণতান্ত্রিকভাবেই মোকাবিলা করব।’

Please Share This Post in Your Social Media

Update Time : 05:13:13 am, Thursday, 12 November 2026