11:51 am, Thursday, 19 November 2026

সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত আমিরের একান্ত বৈঠক

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক একান্ত বৈঠকে মিলিত হন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মাগরিবের নামাজের ঠিক আগে প্রধানমন্ত্রী নিজেই বিরোধীদলীয় নেতাকে চায়ের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে ডা. শফিকুর রহমান সংসদ ভবনে গেলে দুই নেতা একান্ত আলোচনায় বসেন। এ সময় সেখানে তারা ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন না।

বৈঠকের আলোচনায় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন দুই শীর্ষ নেতা। চলমান সহিংস পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের রাজনৈতিক মতপার্থক্য দূরে রেখে জাতীয় ঐক্যের ভিত্তিতে কাজ করার বিষয়ে তারা একমত পোষণ করেন।

এ সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন ও গণভোটের রায়সহ দেশের বিভিন্ন অমীমাংসিত ও গুরুত্বপূর্ণ ইস্যুগুলো প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। সরকারপ্রধানের কাছে এ বিষয়গুলোর ওপর প্রয়োজনীয় দৃষ্টি আকর্ষণের আহ্বান জানান তিনি। তবে দীর্ঘ এই বৈঠকে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না বা পরবর্তীতে কোনো নতুন রাজনৈতিক উদ্যোগের পরিকল্পনা রয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার এই একান্ত সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। এটি নিছক সৌজন্যমূলক কোনো বৈঠক নাকি সরকার ও বিরোধী দলের সম্পর্কের ক্ষেত্রে নতুন কোনো সমীকরণের সূচনা—সেদিকেই এখন নজর রাখছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Update Time : 05:43:17 am, Thursday, 19 November 2026