10:29 am, Wednesday, 18 November 2026

লকডাউন ঘিরে বড় নাশকতার ছক, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা বৃহস্পতিবারের সর্বাত্মক লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতার আশঙ্কা তৈরি হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, দলটির হাই কমান্ডের নির্দেশে মাঠ পর্যায়ের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছে। ইতোমধ্যে দেশের অন্তত ২১টি জেলায় বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটেছে। পলাতক শেখ হাসিনার দেশে ফেরা ইস্যুকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই দলটি অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ককটেল বিস্ফোরণ এবং পরিবহন ও সরকারি স্থাপনায় অগ্নিসংযোগের মতো ঘটনা এর ধারাবাহিক অংশ বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি ফাঁস হওয়া একটি অডিও ক্লিপে দলের নেতাদের সরাসরি অগ্নিসংযোগের নির্দেশ দিতেও শোনা গেছে।

তদন্তকারী সূত্রগুলো জানিয়েছে, বিদেশে অবস্থানরত দলটির নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় গ্রুপ খুলে নিয়মিত যোগাযোগ বজায় রাখছেন। ইউরোপ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দুবাই, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় থাকা নেতাকর্মীদের একটি বড় অংশ বর্তমানে ভারতের কলকাতায় সমবেত হয়েছেন। সেখান থেকেই তারা বাংলাদেশে নাশকতা চালানোর কলকাঠি নাড়ছেন এবং সরাসরি অর্থায়ন ও ইন্ধন যোগাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। চলতি মাসেই কলকাতা থেকে বেশ কিছু কর্মী দেশে প্রবেশ করেছেন। গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক নাশকতার ঘটনাগুলো মূলত তাদের নিয়মিত বৈঠকের দলীয় সিদ্ধান্তের ফসল।

সীমান্তবর্তী জেলাগুলোতে নাশকতার ঝুঁকি সবচেয়ে বেশি বলে গোয়েন্দারা সতর্ক করেছেন। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার সুযোগ নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা সরকারি স্থাপনা ও রাজনৈতিক কার্যালয় বা বাড়িঘরে হামলা চালাতে পারে। নাশকতার জন্য সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক আনা হচ্ছে। গত শনিবার সিলেটের কানাইঘাট উপজেলার নুনছড়া সীমান্ত এলাকা থেকে বিজিবি ৪৮টি হাই পাওয়ার জেল বিস্ফোরক, ১০০টি নন-ইলেকট্রিক ডেটোনেটর ও ১১টি ফিউজ উদ্ধার করেছে, যা বড় ধরনের অস্থিতিশীলতা তৈরির প্রস্তুতির প্রমাণ। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সদরদপ্তর সারা দেশের পুলিশ সুপারদের (এসপি) সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।

এদিকে, সোমবার দিবাগত রাত ১টা ৩ মিনিটে রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের মূল ফটকে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তুরাগ থানার তথ্যমতে, মাস্ক পরিহিত দুই ব্যক্তি অফিসের স্টিলের গেটে আগুন ধরিয়ে দেয়। তবে গেটটি ধাতব হওয়ায় আগুন দ্রুত নিভে যায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়। পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের তৎপরতা চালাচ্ছে। যেকোনো মূল্যে ১৯ নভেম্বরের লকডাউন ঘিরে নাশকতা প্রতিহত করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Update Time : 02:43:16 am, Wednesday, 18 November 2026