10:37 am, Wednesday, 18 November 2026

মানিকগঞ্জে আড়াই ঘণ্টায় ৯ ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ

মানিকগঞ্জ জেলা শহরের বিভিন্ন প্রশাসনিক ও গুরুত্বপূর্ণ পয়েন্টে মাত্র আড়াই ঘণ্টার ব্যবধানে দফায় দফায় অন্তত ৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা পৌনে ৭টা থেকে রাত ৯টার মধ্যে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার বিভিন্ন স্থানে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা এসব বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। একের পর এক বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনায় পুরো শহরজুড়ে তীব্র আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনার ধারাবাহিকতায় সন্ধ্যা পৌনে ৭টার দিকে জেলা শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। এরপর রাত পৌনে ৮টায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় আরও দুটি বিস্ফোরণ ঘটে। রাত সাড়ে ৮টায় সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গী এলাকায় একটি এবং সদর উপজেলার জাগীর ধলেশ্বরী সেতু সংলগ্ন কাঁচাবাজারের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়। রাত পৌনে ৯টায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে এবং রাত ৯টার দিকে জেলা আওয়ামী লীগের সাবেক কার্যালয় সংলগ্ন এলাকায় একটি করে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

বিস্ফোরণের এই ধারাবাহিকতা বজায় রেখে রাত ১২টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ বক্সের সামনে রাখা একটি মিনিবাসে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল প্রতিটি ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন, জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা এসব ঘটনা ঘটিয়েছে। ইতিমধ্যে দুই যুবককে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Update Time : 03:03:07 am, Tuesday, 10 November 2026