1:32 pm, Monday, 23 November 2026

বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ পাঠাবে কাতার চ্যারিটি

চলমান ‘উইন্টার হিরোস’ ক্যাম্পেইনের অংশ হিসেবে বাংলাদেশসহ বিশ্বের সাতটি দেশে খাদ্য ও শীতবস্ত্রবাহী ৭০টি মানবিক ত্রাণ বহর পাঠানোর বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে কাতার চ্যারিটি। তীব্র শীতে বিপর্যস্ত উদ্বাস্তু, শরণার্থী এবং অসহায় সুবিধাবঞ্চিত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের এই মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

ত্রাণ বহরগুলোর মাধ্যমে বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, লেবানন, সোমালিয়া, সুদান, কেনিয়া এবং জিবুতিতে সহায়তা পৌঁছে দেওয়া হবে। দীর্ঘমেয়াদি সংকট, প্রাকৃতিক দুর্যোগ ও মৌসুমি দুর্ভোগের কারণে ক্ষতিগ্রস্ত এসব দেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনযাত্রা সহজ করাই এই কার্যক্রমের মূল লক্ষ্য। প্রতিটি ত্রাণ বহরের পেছনে খরচ ধরা হয়েছে ১ লাখ ২৩ হাজার কাতারি রিয়াল। সংস্থাটির হিসাব অনুযায়ী, এই উদ্যোগের ফলে প্রায় ১ হাজার ৫০০ জন মানুষ সরাসরি উপকৃত হবেন।

ত্রাণ কার্যক্রমে সহায়তা করতে আগ্রহী ব্যক্তিরা কাতার চ্যারিটির ওয়েবসাইট কিংবা মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে অনুদান প্রদান করতে পারবেন। কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও দানশীল ব্যক্তিরা চাইলে খুব সহজেই এই উদ্যোগে অংশ নিতে পারবেন।

এছাড়া অ্যাপের মাধ্যমে সরাসরি অনুদান সংগ্রহকারীর সাক্ষাতের অনুরোধ জানানো সম্ভব। ৪৪২৯ ০০০০ নম্বরে কল করা ছাড়াও কাতার চ্যারিটির শাখা অফিস এবং বিভিন্ন শপিং মলে অবস্থিত সংগ্রহ কেন্দ্রগুলোতে সশরীরে গিয়েও অনুদান দেওয়া যাবে। দাতারা চাইলে একটি পূর্ণাঙ্গ বহরের ব্যয়ভার বহন করতে পারেন অথবা সর্বনিম্ন ৫০ কাতারি রিয়াল থেকে শুরু করে যেকোনো পরিমাণ অনুদান প্রদান করতে পারেন।

কাতার চ্যারিটির এই শীতকালীন উদ্যোগ নতুন নয়। ২০২১ সালে তুরস্ক-সিরিয়া সীমান্ত দিয়ে সংস্থাটি ২০০টি ট্রাকের ত্রাণ বহর পাঠিয়েছিল, যা সিরিয়ার অভ্যন্তরীণ উদ্বাস্তু ও জর্ডান-লেবাননে আশ্রয় নেওয়া শরণার্থীদের জন্য ১ লাখ ২০ হাজার মানুষের জরুরি প্রয়োজন মিটিয়েছিল। এছাড়া ২০২৩ সালে ‘ওয়ার্ম হার্টস’ ক্যাম্পেইনের মাধ্যমে লেবাননের বেকা, আক্কার ও আরসাল অঞ্চলে ১ হাজার ২০০টি খাদ্য ঝুড়ি, ১ হাজার ৯০০টি শীতকালীন কিট, ৩০০ প্যাকেট হিটিং সামগ্রী এবং ২২৫টি তাঁবুর ত্রিপল বিতরণ করা হয়েছিল। ত্রাণ বহরগুলোতে খাদ্যসামগ্রীর পাশাপাশি কম্বল, গরম কাপড়ের শীতকালীন কিট এবং শীত মোকাবিলায় পরিবারগুলোর জন্য জ্বালানি ভাউচার থাকবে।

মানবিক সেতুবন্ধন তৈরিতে আকাশ ও স্থলপথের নিয়মিত ব্যবহার বজায় রেখেছে সংস্থাটি। ২০২৬ সালের অক্টোবরে কাতার ফান্ড ফর ডেভেলপমেন্ট, হামাদ মেডিকেল করপোরেশন এবং অ্যাসপেটারের অংশীদারিত্বে সুদানে পাঠানো হয় ৫০টি ট্রাকের একটি বিশেষ বহর, যাতে জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম ছিল। একই ধারাবাহিকতায় ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত মিসর ও জর্ডানের পথ ব্যবহার করে গাজা উপত্যকায় বিশাল ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে কাতার চ্যারিটি। এ ছাড়া স্থল ও আকাশপথে মানবিক সেতুবন্ধনের মাধ্যমেও সংকটাপন্ন এলাকাগুলোতে জরুরি ত্রাণ পৌঁছে দিচ্ছে সংস্থাটি।

Please Share This Post in Your Social Media

Update Time : 04:13:18 am, Monday, 23 November 2026