1:32 pm, Monday, 23 November 2026

ঢাকাসহ দেশের ৫ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া অধিদপ্তর

ঢাকাসহ দেশের পাঁচটি বিভাগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় এই বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, সোমবার সন্ধ্যা পর্যন্ত দেশের পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এবং দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সার্বিকভাবে প্রায় অপরিবর্তিত থাকার আভাস দেওয়া হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে।

Please Share This Post in Your Social Media

Update Time : 04:07:33 am, Monday, 23 November 2026