1:32 pm, Monday, 23 November 2026

শাহজালালে পরিত্যক্ত ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ ও অপারেশনাল অ্যাপ্রোন এলাকায় প্রায় ১১ বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে ১২টি পরিত্যক্ত উড়োজাহাজ। একসময়ের বিলাসবহুল এসব উড়োজাহাজ দীর্ঘদিন খোলা আকাশের নিচে রোদ-বৃষ্টিতে পড়ে থেকে এখন কার্যত ভাঙারিতে পরিণত হয়েছে। বিমানবন্দরের মূল্যবান জায়গা দখলমুক্ত করতে এবং সরকারি বকেয়া আদায়ের উদ্দেশ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবার উড়োজাহাজগুলো স্ক্র্যাপ হিসেবে বিক্রির চূড়ান্ত উদ্যোগ গ্রহণ করেছে। দীর্ঘ আইনি জটিলতা ও নানা প্রচেষ্টার পর গত রবিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছে। মন্ত্রণালয় থেকে আগামী এক মাসের মধ্যে দরপত্র আহ্বান করে বিক্রির প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

পরিত্যক্ত ১২টি উড়োজাহাজের মধ্যে আটটি ইউনাইটেড এয়ারওয়েজের, দুটি রিজেন্ট এয়ারওয়েজের, একটি জিএমজি এয়ারলাইন্সের এবং একটি অ্যাভিয়েন চার্টারের।

এই বিমানগুলো প্রায় এক লাখ ৯২ হাজার ১০০ বর্গফুট মূল্যবান অ্যাপ্রোন এলাকা দখল করে রেখেছে, যা বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা ও কার্গো ভিলেজ সম্প্রসারণে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করছে। এর আগে ২০২১ ও ২০২২ সালে বেশ কয়েকবার দেশি-বিদেশি দরপত্র আহ্বান করা হলেও উপযুক্ত ক্রেতা পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা জানান, দীর্ঘদিন অরক্ষিত অবস্থায় পড়ে থাকায় উড়োজাহাজগুলোর ইঞ্জিন, ককপিটের যন্ত্রপাতি, ল্যান্ডিং গিয়ার ও অ্যাভিওনিকস পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এছাড়া ড্যাশ-৮, এমডি-৮৩ ও বোয়িং ৭৩৭-৩০০-এর মতো পুরোনো মডেলের যন্ত্রাংশের বাজার সীমিত হওয়ায় ব্যবসায়ীরা আগ্রহ দেখাচ্ছেন না।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক জানিয়েছেন, মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ায় এখন দ্রুত দরপত্র আহ্বানের প্রক্রিয়া শুরু করা হবে। তবে আন্তর্জাতিক মান বজায় রেখে উড়োজাহাজের মূল্য নির্ধারণ করা কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অনেক ক্ষেত্রে মূল্যায়ন ব্যয় বিক্রয়মূল্যের চেয়ে বেশি হতে পারে বিধায় ভিত্তিমূল্য ছাড়াই উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বিক্রির অনুমোদন চাওয়া হয়েছে। উল্লেখ্য, জিএমজি এয়ারলাইন্স ২০১২ সালে, ইউনাইটেড এয়ারওয়েজ ২০১৬ সালে এবং রিজেন্ট এয়ারওয়েজ ২০২০ সালে তাদের ব্যবসায়িক কার্যক্রম গুটিয়ে নেয়। দীর্ঘ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ২০২৪ সালের ২৬ মে উড়োজাহাজগুলো আনুষ্ঠানিকভাবে বাজেয়াপ্ত করে বেবিচক।

উড়োজাহাজগুলোর পার্কিং ফি ও সারচার্জ বাবদ চারটি প্রতিষ্ঠানের কাছে বেবিচকের মোট বকেয়া পাওনা প্রায় চার হাজার কোটি টাকা। এর মধ্যে জিএমজি এয়ারলাইন্সের কাছে তিন হাজার কোটি টাকারও বেশি পাওনা রয়েছে। এ ছাড়া ইউনাইটেড এয়ারওয়েজের কাছে প্রায় ৪০০ কোটি টাকা বকেয়া আছে, বাকি অর্থ রিজেন্ট ও অ্যাভিয়েন চার্টারের কাছে প্রাপ্য। এই পাওনা আদায়ের পাশাপাশি বিমানবন্দর এলাকা দখলমুক্ত করাই এখন কর্তৃপক্ষের প্রধান লক্ষ্য। মালিকানা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিদ্যমান ব্যাংক ঋণ ও আইনি জটিলতার কারণে উড়োজাহাজগুলো বিক্রির প্রক্রিয়াটি দীর্ঘায়িত হয়েছে, যা অবশেষে চূড়ান্ত পরিণতির দিকে এগিয়েছে।

Please Share This Post in Your Social Media

Update Time : 02:03:18 am, Monday, 23 November 2026