12:21 pm, Sunday, 22 November 2026
News Title :
ঢাকা ও মানিকগঞ্জে সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইন মেরামত ও মিটারিং ব্যবস্থা স্থাপনের কাজের জন্য ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় আগামী সোমবার (২৩ নভেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ রোববার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ধামরাই ডিআরএসের মডিফিকেশন ও মিটারিং কাজের আওতায় ইসলামপুর, ধামরাই, জয়পুরা, ডাউটিয়া, কালামপুর, শ্রীরামপুর, বারবাড়িয়া, সাঁটুরিয়া, মানিকগঞ্জ সদর ও শিবালয় এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সংযোগ বন্ধ রাখা হবে।
গ্যাস সরবরাহ বন্ধ থাকার সময়সীমার পাশাপাশি এসব এলাকার আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে সতর্ক করা হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।
























