11:33 am, Saturday, 21 November 2026

নিষিদ্ধ দলের নতুন নাশকতা ছক: সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ আবারো নাশকতার ছক কষছে। দলটির পলাতক নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে আগামী ২৯ ও ৩০ নভেম্বর ৪৮ ঘণ্টার লকডাউন ঘোষণা করেছেন। গত সপ্তাহেও একই ধরনের কর্মসূচি পালন করা হয়েছিল। এসব কর্মসূচি ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতা চালানো হচ্ছে। কখনো নিজ দলের নেতাকর্মী, আবার কখনো অর্থের বিনিময়ে ভাড়া করা ব্যক্তিদের মাধ্যমে বাস ও আর্থিক প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হচ্ছে। সরকারি স্থাপনা, থানা, পুলিশ বক্স, সিআইডি এবং এসবি কার্যালয় লক্ষ্য করে ককটেল ও পেট্রোল বোমা ছোঁড়ার ঘটনাও ঘটছে। আগামী ২৯ ও ৩০শে নভেম্বর ৪৮ ঘণ্টার লকডাউন ঘোষণা করেছে গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়া দলটি। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন- শুধু বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ নয়, নভেম্বর মাসের শেষের দিকে রাজধানীর প্রবেশপথ অবরোধ, জমায়েত, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে হামলাসহ কার্যক্রম নিষিদ্ধ দলের এই নাশকতার ঘটনা বাড়তে পারে আরও কয়েকগুণ। থানায় থানায় দেয়া হয়েছে সতর্কমূলক বার্তা। সরকারি দল বিএনপি নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। এসব ঘটনায় মামলাসহ গ্রেপ্তারের তালিকাও কম নয়। তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি অংশের তৎপরতা এবং বিদেশে অবস্থানরত নেতাদের নির্দেশনা ও অর্থায়নে সরকারি স্থাপনা, পুলিশি স্থাপনা এবং আর্থিক প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায় হামলার পরিকল্পনা করছে তারা। এরপর রাজধানীর প্রবেশমুখ, গুরুত্বপূর্ণ সড়ক ও যোগাযোগ-ব্যবস্থায় অবরোধ করে ঢাকাকে কার্যত অচল বা বিচ্ছিন্ন করার চেষ্টা হতে পারে। রাজধানীর ভেতরেও একাধিক জায়গায় একযোগে ঝটিকা মিছিল বা জমায়েত করে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা হতে পারে। তিনি বলেন, সম্ভাব্য নাশকতার পরিকল্পনা শুধু রাজধানীতে কোনো রাজনৈতিক জমায়েত বা যানবাহনে অগ্নিসংযোগের মধ্যে সীমাবদ্ধ নাও থাকতে পারে। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

পুলিশ সদর দপ্তরের তথ্যমতে, ৭ থেকে ২০ নভেম্বর পর্যন্ত সারা দেশে অর্ধশতাধিক যানবাহনে আগুন দেওয়া হয়েছে এবং শতাধিক স্থানে ককটেল বিস্ফোরণ ঘটেছে।

এর সঙ্গে জড়িত অভিযোগে গত বৃহস্পতিবার রাতে রাজধানী থেকে সংসদ সদস্য ও অভিনেতা সহ ৪৭৪ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। ধৃতদের মধ্যে ১২৪ জন নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্য। এ ছাড়াও শ্যামলী মোড়ের চেকপোস্ট থেকে ৪টি তাজা ককটেলসহ মো. রাসেল নামে একজনকে এবং লালবাগ থেকে ৪ নেতাকর্মীকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তাদের মোবাইল ফোনের তথ্যে নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে বড় ধরনের নৈরাজ্যের পরিকল্পনার ইঙ্গিত মিলেছে। বৃহস্পতিবার রাতেও রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সংসদ সদস্য, অভিনেতাসহ অন্তত ৪৭৪ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি।

গোয়েন্দা সূত্র জানায়, নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা থেকে লোকজন জড়ো করে রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথে অবরোধ এবং অচল অবস্থা সৃষ্টির পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সরকারি অফিস, আদালত ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এজন্য রাজধানীর প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১ লাখ ৭০ হাজার থেকে ১ লাখ ৮০ হাজার পুলিশ সদস্য মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে এবং স্থানীয় পর্যায়ে ব্লক রেইড ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হচ্ছে। তিনি বলেন, সাইবার জগৎ থেকে শুরু করে মাঠপর্যায় এবং প্রতিটি থানার আওতাধীন পাড়া-মহল্লায় পুলিশের নজরদারি ও কার্যক্রম জোরদার করা হয়েছে।

তদন্তে অর্থ ও পরিকল্পনাকারীদের নামও উঠে এসেছে। ১৭ নভেম্বর মিরপুর-১০ থেকে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মামুন অর রশীদকে ২ কেজি ২৯০ গ্রাম গান পাউডারসহ গ্রেপ্তার করা হয়। সে জানিয়েছে, মেহেরপুরের এক ছাত্রলীগের নেতার মাধ্যমে সে সীমান্ত এলাকা থেকে এই বিস্ফোরক সংগ্রহ করে ইব্রাহিম হোসেন মুন ও মেঘলা মিলির কাছে হস্তান্তরের জন্য ঢাকায় এনেছিল। তাদের মোবাইল ফোনে গান পাউডারের কার্যকারিতা পরীক্ষার ভিডিও এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমন্বয়ের প্রমাণ পাওয়া গেছে। মুন ও মেঘলা মিলিকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। তাদের মুখের বয়ান, ফোনের বিভিন্ন গ্রুপের আলামতে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। সে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সাবেক শিক্ষার্থী এবং ছাত্রলীগের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক। নাশকতার ঘটনায় অর্থ জোগানদাতা, পরিকল্পনাকারী ও ইন্ধনদাতাদের কয়েকজনের নামও গোয়েন্দাদের হাতে এসেছে। তাদের মোবাইল ফোন থেকে গান পাউডার আনা এবং কোথায় কোথায় বিতরণ করা হবে, সে বিষয়ে কথোপকথনের কিছু ভয়েস রেকর্ডও পাওয়া গেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, ডিসেম্বর মাসে দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র কাজ করছে এবং তাদের অনেককেই চিহ্নিত করা হয়েছে। অপরাধীদের কেউ দেশের বাইরে, কেউ বা আত্মগোপনে রয়েছে। পুলিশ সদর দপ্তরের এআইজি কামারুম মুনিরা জানান, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় সব ধরনের আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং যেকোনো ধরনের নাশকতা কঠোরভাবে প্রতিহত করা হবে। গোয়েন্দা সংস্থাগুলো এসব তথ্যই যাচাই বাছাই করছে। দেশের ভেতরে আত্মগোপনে থাকা নেতাকর্মীরা এসব কর্মকাণ্ড সমন্বয় করছে।

Please Share This Post in Your Social Media

Update Time : 02:24:08 am, Saturday, 21 November 2026