2:50 am, Saturday, 21 November 2026

গোপালগঞ্জে অবরোধ ও অগ্নিসংযোগ, স্থবির জনজীবন

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ জেলা কার্যত বিচ্ছিন্ন ও অবরুদ্ধ হয়ে পড়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা-খুলনা মহাসড়কসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে গাছ, বৈদ্যুতিক খুঁটি ও বাঁশ ফেলে অবরোধ তৈরি করা হয়েছে। কোথাও কোথাও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করা হয়েছে। দেশীয় অস্ত্র হাতে নেতাকর্মীদের মহড়া এবং একের পর এক হামলার ঘটনায় পুরো জেলায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সড়ক যোগাযোগ অচল হয়ে পড়ায় কর্মস্থলে যেতে পারছেন না সাধারণ মানুষ, আটকা পড়েছে পণ্যবাহী বিভিন্ন যানবাহন। রোগী ও তাদের স্বজনদের পড়তে হয়েছে চরম বিপাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে জমায়েত। হাসপাতালটি গোপালগঞ্জ সদর থানা থেকে প্রায় ১০০ মিটার দূরে অবস্থিত। ভেতরে আটকে পড়া রোগীদের স্বজনদের অনেকেই বাইরে আহাজারি করছিলেন।

সরজমিন দেখা যায়, বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই শহরের লঞ্চঘাট মোড়, জেলা পরিষদ ডাকবাংলো ও মাদ্রাসা মোড়সহ বিভিন্ন পয়েন্টে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। অনেকের মাথায় হেলমেট এবং হাতে রামদা, হকিস্টিকসহ দেশীয় ধারালো অস্ত্র ছিল। জেলা পরিষদ ডাকবাংলো থেকে পুলিশ লাইন্স পর্যন্ত তাদের সশস্ত্র মহড়া দিতে দেখা যায়। মাইকে প্রচার করা হয় ৭ই মার্চের ভাষণ। ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া মোড়, নীলা মাঠ, হাসপাতাল মোড়, সার্কিট হাউস এবং চর গোবরা এলাকায় গাছের গুঁড়ি ফেলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এসব পয়েন্টে যুবলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। সকাল সোয়া ৯টার দিকে ঘোনাপাড়া মোড়ে চুরির অভিযোগে দুজনকে রেলিংয়ের সঙ্গে বেঁধে রাখার দৃশ্যও দেখা গেছে। সেখানে অবস্থানরত নিষিদ্ধ সংগঠনের নেতাদের দাবি, আগের রাতে মহাসড়কে চলাচলকারী এম্বুলেন্সসহ বেশ কয়েকটি যানবাহনে ছিনতাই হয়েছে। শহরের বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে এই মহড়ায় যুক্ত হন। মধুমতী নদী পেরিয়ে গোপালগঞ্জে প্রবেশের মুখে চর গোবরা এলাকাতেও গাছের গুঁড়ি ফেলে সড়ক বন্ধ করে দেয়া হয়। শহরের ভেতরে ইজিবাইক, ভ্যান ও রিকশা চলাচল করলেও তা ছিল বিচ্ছিন্ন কয়েকটি অংশে। কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের কয়েকটি দোকান খোলা থাকলেও ক্রেতার উপস্থিতি ছিল কম। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও উপস্থিতি চোখে পড়েনি।

শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানসহ জেলার স্বাভাবিক কার্যক্রম পুরোপুরি থমকে গেছে।

বৃষ্টির মধ্যেও অনেককে হেঁটে গন্তব্যে পৌঁছাতে দেখা যায়, যারা বিভিন্ন হাসপাতালে কর্মরত। এদিকে, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে গোপালগঞ্জ-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের কাশিয়ানীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একই দিন দুপুর ১২টার দিকে মুকসুদপুর থানায় হামলা ও আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। দুপুরে শহরের পাঁচুড়িয়া এলাকায় বিএনপি কার্যালয়টিও ভেঙে ফেলা হয়। বুধবার রাত থেকেই হামলা ও অগ্নিসংযোগে অস্থিরতা শুরু হয়। জেলা শহরের থানাপাড়া এলাকায় রাত ৯টার দিকে ডা. কে এম বাবরের মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালানো হয়। এ সময় হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং অনেকে দ্রুত হাসপাতাল ত্যাগ করেন। এছাড়া বুধবার রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িতেও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তাদের দু’জন জানান, তারা গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে চাকরি করেন। এর আগে বুধবার রাত ৯টার দিকে জেলা শহরের থানাপাড়া এলাকায় গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালানো হয়। জরুরি প্রয়োজনে এবং অফিসের উদ্দেশ্যে যারা বের হয়েছেন, তারাও যানবাহন না পেয়ে ভোগান্তিতে পড়েন। নবজাতক কোলে এক নারীকে দৌড়ে হাসপাতাল থেকে বের হতে দেখা যায়। হামলাকারীরা হাসপাতালের জানালা ভাঙচুর করে ভেতরের আসবাবপত্র বাইরে এনে তাতে আগুন ধরিয়ে দেয়।

মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সুবীর কুমার সাহা জানান, থানায় হামলার সময় সেখানে প্রায় ৯০ জন পুলিশ সদস্য ছিলেন। হামলাকারীর সংখ্যা অনেক বেশি হওয়ায় একপর্যায়ে পুলিশ সদস্যরা সরে যেতে বাধ্য হন। সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে তিনি উল্লেখ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার জেলায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং বৃহস্পতিবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল থাকলেও অনেক এলাকায় তাদের তৎপরতা সীমিত ছিল। এদিকে বুধবার রাত ১০টার পর থেকেই ঢাকা-খুলনা মহাসড়কের দোলা পাম্প এলাকাসহ বিভিন্ন স্থানে অন্তত দেড় শতাধিক পণ্যবাহী যান আটকা পড়ে আছে।

জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান এই সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, গণতন্ত্রে বিশ্বাসী কোনো রাজনৈতিক দল এমন সহিংসতা চালাতে পারে না। জনগণের জানমালের ক্ষতিসাধনকারী এই গোষ্ঠীকে দেশের মানুষ উপযুক্ত জবাব দেবে বলে তিনি মন্তব্য করেন। সব মিলিয়ে গোপালগঞ্জে জনজীবন এখন স্থবির এবং সাধারণ মানুষ গভীর অনিশ্চয়তার মধ্যে দিন অতিবাহিত করছেন। সড়কে প্রতিবন্ধকতা তৈরি এবং হামলা ও অগ্নিসংযোগে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তবে এখন পর্যন্ত এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে বাড়তি সতর্কতায় রয়েছে প্রশাসন। এক প্রতিবন্ধকতা থেকে আরেক প্রতিবন্ধকতার মাঝখানে গিয়ে যাত্রীদের নামতে হচ্ছে। জনগণের জানমাল ক্ষতিসাধনকারী এই সন্ত্রাসী গোষ্ঠীকে দেশের মানুষ ২৪ সালে যেভাবে জবাব দিয়েছে ২০২৬ সালের ডিসেম্বরে ঠিক সেভাবেই দিবে।

Please Share This Post in Your Social Media

Update Time : 01:53:17 am, Friday, 20 November 2026