6:25 am, Monday, 16 November 2026

তরুণদের চাপ সামলানোর ঘাটতিতেই স্বপ্নভঙ্গ: বাংলাদেশ কোচ ডুলি

ঘরের মাঠে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন অধরাই রয়ে গেল বাংলাদেশের। সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে স্বাগতিকদের। ম্যাচের ৮৬তম মিনিটে গোলরক্ষক শ্রাবণের একটি ব্যক্তিগত ভুল থেকেই জয়সূচক গোলটি হজম করে বাংলাদেশ। হারের পর দলের সামগ্রিক পারফরম্যান্স, গোলরক্ষকের ভুল এবং কোচের কৌশলী অবস্থান নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। তবে বাংলাদেশ কোচ থমাস ডুলি কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে দায়ী করার পরিবর্তে দলের সামগ্রিক সীমাবদ্ধতা ও তরুণ খেলোয়াড়দের ওপর চাপের বিষয়টিকে বড় করে দেখছেন। শুধু খেলার উন্নতি হলেই হবে না, খেলোয়াড়দের চিন্তাভাবনারও উন্নতি হতে হবে।’।

গোলরক্ষক শ্রাবণের ভুল প্রসঙ্গে ডুলি বলেন, এখনো তার সঙ্গে কোনো কথা হয়নি। ফুটবলাররা কোনো রোবট নন, তাদের ওপরও প্রবল চাপ কাজ করে। দেশের মাটিতে দর্শকদের প্রত্যাশার চাপে থাকা একজন গোলরক্ষক দলের শেষ প্রহরী হিসেবে ভুল করলে পরিস্থিতি সামলানো কঠিন হয়ে পড়ে। তাই একজনের ওপর দায় না চাপিয়ে তিনি এটাকে পরিস্থিতির অংশ হিসেবেই দেখছেন। ম্যাচ শুরুর পর থেকেই বাংলাদেশ নিজেদের স্বাভাবিক ছন্দ খুঁজে পেতে ব্যর্থ হয়েছিল। ডুলির মতে, খেলোয়াড়রা শুরু থেকেই ম্যাচে সেভাবে ঢুকতে পারেনি, ফলে পাকিস্তানের চাপের মুখে বারবার বল হারিয়েছে বাংলাদেশ। তাদের শরীরী ভাষা দেখেই প্রতিপক্ষ ম্যাচের নিয়ন্ত্রণ বুঝে নিয়েছিল। ওরা আমাদের শরীরী ভাষা দেখে বুঝে যাচ্ছিল আমরা কী করতে চাই। আমাদের দলে অনেক তরুণ খেলোয়াড় আছে, যাদের শিখতে হবে এবং অভিজ্ঞতা অর্জন করতে হবে।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ কিছুটা উন্নতি দেখালেও শারীরিক ক্লান্তি তাদের বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। ডুলির দাবি, পাকিস্তান বাংলাদেশের চেয়ে অন্তত পাঁচ দিন বেশি বিশ্রামের সুযোগ পেয়েছে। অনেক খেলোয়াড়ের পেশিতে টান ধরায় বোঝা গেছে শরীর আরেকটি উচ্চমাত্রার ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত ছিল না। পাকিস্তানের তুলনায় তারা দ্রুতগতির এবং শারীরিকভাবে বেশি ফিট ছিল। ম্যাচের ৮৬ মিনিটে গোল খাওয়ার ঘটনাটিকে তরুণদের জন্য বড় ধাক্কা হিসেবে অভিহিত করে তিনি বলেন, এত বড় মঞ্চে জয়ের সুযোগ হারানোর কষ্ট তাৎক্ষণিকভাবে সামলে ওঠা সহজ কাজ নয়। তিনি বলেন, ‘দেশের জন্য, সমর্থকদের জন্য জিততে চান, সাফের ফাইনালে ওঠার এত বড় সুযোগ সামনে থাকে—ঠিক তখন ৮৬ মিনিটে গোল হজম করা বড় ধাক্কা।

শ্রীলঙ্কার বিপক্ষে ভালো খেললেও পাকিস্তানের বিপক্ষে পরিকল্পনা বাস্তবায়নের সীমাবদ্ধতা নিয়ে কোচ জানান, পাকিস্তান শ্রীলঙ্কার চেয়ে কৌশলী ও ভালো দল। তাদের ফুটবল বোঝাপড়া, পাসিং ও রিসিভ করার দক্ষতা বেশি উন্নত। তবে বাংলাদেশের ফুটবলের উন্নতির বিষয়টি রাতারাতি সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন। নিয়মিত ম্যাচ ও অনুশীলনের অভাব বড় একটি সমস্যা। গত চার মাসে দলগুলোর প্রস্তুতি এবং পর্যাপ্ত ম্যাচের সুযোগ নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। অন্য দেশের মতো সমান সুযোগ-সুবিধা পেলে বাংলাদেশের ফুটবল আরও এগিয়ে যেতে পারত বলে তিনি মনে করেন। দেশের ফুটবলে নিয়মিত অনুশীলন ও ম্যাচ খেলার সুযোগের অভাবও তুলে ধরেন ডুলি। গত চার মাসে দলগুলো কতবার অনুশীলন করেছে, কতটি ম্যাচ খেলেছে—সেসব প্রশ্নও সামনে আনেন তিনি।

রেফারির সিদ্ধান্ত নিয়ে কিছুটা অসন্তোষ থাকলেও তিনি এটিকে হারের কারণ হিসেবে দেখছেন না। বরং মাঠের খেলায় দুই দলের ক্ষেত্রে সমান ফাউল দেওয়ার দাবি জানান তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনের শেষ দিকে ডুলি জানান, হারের পর খেলোয়াড়রা মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং অনেকের চোখেই অশ্রু ছিল। সামনে দলকে শক্তিশালী করে গড়ে তোলা, নতুন প্রতিভার সংযোজন এবং উন্নতির ধারা ধরে রাখাই এখন তার মূল লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

Update Time : 01:53:22 am, Sunday, 15 November 2026