6:25 am, Monday, 16 November 2026

অধিনায়ক হিসেবে অভিষেক হলো হামজা চৌধুরীর

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলংকার বিপক্ষে ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পালন করলেন হামজা চৌধুরী। এটি তার খেলোয়াড়ি জীবনের এক নতুন অধ্যায়। মাঠের পারফরম্যান্স ও নেতৃত্বগুণে সতীর্থদের কাছে তিনি ইতোমধ্যেই প্রেরণার উৎস হয়ে উঠেছেন। এই ফুটবলারের জাতীয় দলে অভিষেক হয়েছিল ২০২৫ সালের ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। মাঠের পজিশন ঠিক রাখতে, দলকে ব্যস্ত থাকতে দেখা যায় এই ফুটবলারকে।

অধিনায়ক হওয়ার আগে হামজা বিনয়ের সঙ্গেই জানিয়েছিলেন যে, দলে প্রায় ১০০ ম্যাচ খেলা সিনিয়র ফুটবলার থাকলেও কোচের সিদ্ধান্তের প্রতি তার পূর্ণ শ্রদ্ধা রয়েছে। মাঠের খেলায় রক্ষণ সামলানো থেকে শুরু করে মাঝমাঠে খেলা নিয়ন্ত্রণ এবং প্রয়োজনে আক্রমণে যোগ দেওয়া—সব ক্ষেত্রেই তিনি কার্যকর। কোচ থমাস ডুলি সঠিক ব্যক্তিকেই নেতৃত্বের দায়িত্ব দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এই ফুটবলারের কণ্ঠে ছিল বিনয়ও, ‘১০০’র কাছাকাছি ম্যাচ খেলেছেন — এমন ফুটবলারও দলে আছেন। আগের দিন হামজা বলেছিলেন, ‘কোচ আমাকে অধিনায়ক হিসেবে দায়িত্ব দিলে কোনো সমস্যা নেই। দিনশেষে কোচের সিদ্ধান্তটাই শেষ কথা।

শ্রীলংকার বিপক্ষে ম্যাচে মূল একাদশে বড় পরিবর্তন আনা হয়েছে। আগের ম্যাচের দল থেকে জামাল ভূঁইয়া, ফয়সাল আহমেদ ফাহিম ও বিশ্বনাথ ঘোষকে বাদ দিয়ে মোহাম্মদ ইব্রাহিম, হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদকে দলে নেওয়া হয়। গোলপোস্টের দায়িত্বে ছিলেন মেহেদি হাসান শ্রাবণ। এছাড়া সেন্টারব্যাক পজিশনে তারিক কাজীর সঙ্গে জিদান উইসুফ এবং রক্ষণভাগে জায়ান আহমেদ ও সাদ উদ্দিন খেলেন।

Please Share This Post in Your Social Media

Update Time : 03:53:22 am, Thursday, 12 November 2026