সেমিফাইনালে ভুটানকে সমীহ করছেন ভারতীয় কোচ নওশাদ মুসা
সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে নয়বারের চ্যাম্পিয়ন ভারত এবং দীর্ঘ ১৮ বছর পর শেষ চারে জায়গা করে নেওয়া ভুটান। বিকাল সাড়ে তিনটায় পল্টনের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে পরিসংখ্যান ও অভিজ্ঞতায় এগিয়ে থাকায় ফেভারিট হিসেবেই মাঠে নামছে ভারত। তবে এসব গাণিতিক হিসাব বা অতীত রেকর্ড নিয়ে মোটেও বিচলিত নন ভারতীয় কোচ নওশাদ মুসা। তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নির্দিষ্ট দিনে দলের পারফরম্যান্স এবং প্রতিপক্ষকে যথাযথ সম্মান দেখানো। সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ৯ বারের চ্যাম্পিয়ন ভারতের প্রতিপক্ষ ভুটান। আজ তিনিই যে নওশাদ মুসার বাজির ঘোরা হবেন তা বলার অপেক্ষা রাখে না।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে নওশাদ মুসা বলেন, ভুটানকে নিয়ে আমার মূল মনোযোগ এখন। তাদের বিপক্ষে কৌশলী ও ভালো ফুটবল খেলাই আমাদের লক্ষ্য। ভুটান বেশ শক্তিশালী একটি দল। বিশেষ করে তাদের খেলার গতি, কৌশল এবং রক্ষণভাগের দৃঢ়তা বেশ কার্যকর। প্রতি-আক্রমণে ওঠার সক্ষমতা এবং সুযোগ কাজে লাগানোর দক্ষতা তাদের বেশ এগিয়ে রেখেছে। গ্রুপ পর্বে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে তাদের পারফরম্যান্স গভীরভাবে বিশ্লেষণ করা হয়েছে বলেও জানান তিনি। এছাড়া ভারত-ভুটান ম্যাচের পরই রাত ৮টা ৩০ মিনিটে দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের লড়াইয়ের বিষয়টিও আলোচনায় আসে। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে হামজা চৌধুরীকে নিয়ে প্রশ্ন উঠলেও নওশাদ সেসব এড়িয়ে ভুটান ম্যাচের প্রস্তুতির দিকেই নজর দিচ্ছেন। তিনি বলেন, আপাতত হামজাকে নিয়ে ভাবার সময় নেই, বরং ভুটানকে কীভাবে আটকানো যায় সেটিই মূখ্য। ফলে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে সম্ভাব্য হামজা চৌধুরীকে নিয়েও প্রশ্নের মুখে পড়তে হয় ভারতীয় কোচকে। তিনি বলেন, ‘আগামীকাল (আজ) আমার ভুটানের ম্যাচ। তাই হামজা চৌধুরীকে নিয়ে চিন্তা করার চেয়ে ভুটানকে কীভাবে থামানো যায়, সেটি নিয়েই ভাবা উচিত। খেলোয়াড়েরা দ্রুতগতির এবং সুযোগ কাজে লাগাতেও দক্ষ।
দলীয় সমন্বয় ও কৌশল নিয়ে ভারতীয় কোচ জানান, একাদশে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তিনি দলের ধারাবাহিকতা বজায় রাখতে আগ্রহী। নওশাদ বলেন, অনেক পরিবর্তন আনতে চাই না। খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া গড়ে উঠুক এটাই চাওয়া। সম্ভবত আগের ম্যাচগুলোর একাদশই ধরে রাখা হবে। এছাড়া পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল করা সুহাইল ভাট এবং মালদ্বীপের ম্যাচে পেনাল্টি থেকে গোল পাওয়া এই স্ট্রাইকার যে দলের অন্যতম বড় শক্তি, তা তার কথাবার্তায় স্পষ্ট। অনুশীলনের সুযোগ কম থাকায় কিছুটা অস্বস্তি থাকলেও আবহাওয়া বা অন্য কোনো অজুহাত দিতে চান না তিনি। ফাইনালের টিকিট নিশ্চিত করতে ভারত তাদের সেরা ফুটবল উপহার দিতেই মাঠে নামবে। আজ যারা জিতবে, তারা ফাইনালে শিরোপার লড়াইয়ে অংশ নেবে। তবে পর্যাপ্ত অনুশীলনের সুযোগ না পাওয়ায় কিছুটা উদ্বেগ রয়েছে তাঁর।


























