7:02 pm, Thursday, 12 November 2026

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

বেতন বাড়ানোর দাবিতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের কালিয়াকৈর। বৃহস্পতিবার সকালে উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকেরা। শুরুতে বেশ কিছু কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেন, যার ফলে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়। এক পর্যায়ে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষ ও উত্তেজনার প্রায় এক ঘণ্টা পর শ্রমিকেরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। পরিস্থিতি বিবেচনায় মৌচাক ও আশপাশের বেশ কিছু কারখানা কর্তৃপক্ষ এদিন ছুটি ঘোষণা করেছে।

Please Share This Post in Your Social Media

Update Time : 05:03:14 am, Thursday, 12 November 2026