7:02 pm, Thursday, 12 November 2026

দেশে আবার কমল স্বর্ণের দাম, ভরিতে কমল ২,২১৬ টাকা

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ দফায় প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। এর ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে নতুন এই দর ঘোষণা করা হয় এবং একই দিন সকাল ১০টা থেকে তা সারা দেশে কার্যকর করা হয়েছে। এর আগের দিন বুধবারও বাজুস ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়েছিল। বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং স্ট্যান্ডিং কমিটির বৈঠকের পর কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। তবে স্বর্ণের দাম পরিবর্তন হলেও রুপার দাম আগের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে।

চলতি বছর দেশের বাজারে এখন পর্যন্ত মোট ১৩৬ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬৫ বার দাম বাড়ানো হয়েছে, ৭০ বার কমানো হয়েছে এবং ১ বার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে বাজুস মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছিল, যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Update Time : 04:54:04 am, Thursday, 12 November 2026