7:02 pm, Thursday, 12 November 2026

কমফোর্ট জোন ভাঙতে চেয়ে চাকরি হারালেন কোচ সারোয়ার ইমরান

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক প্রধান কোচ সারোয়ার ইমরান দাবি করেছেন, দলের মধ্যে স্বাচ্ছন্দ্যের গণ্ডি বা ‘কমফোর্ট জোন’ ভাঙতে গিয়েই তাকে চাকরি হারাতে হয়েছে। কঠোর অনুশীলন ও শৃঙ্খলার চর্চা দলের মধ্যে চালু করতে চাওয়াই ছিল তার অপরাধ। ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দলের তৎকালীন অনুশীলন সংস্কৃতি, খেলোয়াড়দের ফিটনেস এবং অধিনায়ক নিগার সুলতানার সাথে সতীর্থদের সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে খোলামেলা কথা বলেছেন।

সারোয়ার জানান, এশিয়ান গেমস ও এশিয়া কাপ শেষ হওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে তার আর কোনো যোগাযোগ হয়নি। তাকে একটি চিঠির মাধ্যমে জানানো হয় যে তিনি অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন না এবং তার বদলে অন্য কোচ দায়িত্ব পালন করবেন। এছাড়া দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার আগে বোর্ডের পক্ষ থেকে তার সঙ্গে কোনো আলোচনাও করা হয়নি। তিনি বলেন, ‘এশিয়ান গেমস ও এশিয়া কাপের পর বিসিবি আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি। আমি শুধু একটি চিঠি পেয়েছিলাম যে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছি না, কারণ সেখানে অন্য একজন কোচকে পাঠানো হচ্ছে। বোর্ডের সাথে আমার যোগাযোগ বলতে এটুকুই ছিল।’

দলের কোচিং দায়িত্ব নেওয়ার পর সারোয়ার সবচেয়ে বেশি হতাশ হয়েছিলেন ক্রিকেটারদের স্বাচ্ছন্দ্য অনুযায়ী চলার প্রবণতা দেখে। তার অভিযোগ, তখন কোচিং স্টাফের সবাই খেলোয়াড়দের ব্যাপারে অতিরিক্ত চুপচাপ থাকতেন এবং খেলোয়াড়দের কথাকেই প্রাধান্য দিতেন। এতে খেলোয়াড়দের উন্নতির সুযোগ কমে যাচ্ছিল। তিনি আক্ষেপ করে বলেন, ‘বোলিং কোচ, স্পিন বোলিং কোচ, ব্যাটিং কোচ, ট্রেইনার, ফিজিও সবাই খুব চুপচাপ থাকতেন। নারী ক্রিকেটাররা যা বলতেন, তারা তা-ই শুনতেন। এই কমফোর্ট জোনে থাকলে উন্নতি সম্ভব নয়। ফলে আমাদের দলটি পাঁচ বছর আগেও যেমন ছিল, এখনো তেমনই রয়ে গেছে।’

খেলোয়াড়দের ফিটনেস নিয়েও তীব্র উদ্বেগ প্রকাশ করেন সারোয়ার। তার দাবি, প্রথম একাদশের অর্ধেকের বেশি ক্রিকেটারের ফিটনেস ছিল প্রয়োজনের তুলনায় অনেক কম বা গড়ের নিচে। তিনি মনে করেন, এমন ফিটনেস নিয়ে অল্প অনুশীলনে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখা অবাস্তব। তার ভাষায়, ‘আমি যদি মনে করি মাত্র ৩০টি বল করেই বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া যাবে, তবে তা কখনোই সম্ভব নয়।’

নিজের বদমেজাজি হওয়ার অভিযোগও নাকচ করে দিয়ে তিনি বলেন, একজন কোচের সম্পর্ক খেলোয়াড়ের সাথে পেশাদার হওয়া উচিত, বন্ধুত্বের নয়। তিনি বলেন, ‘একজন কোচ খেলোয়াড়ের বন্ধু হতে পারেন না, কারণ বন্ধু হলে তো আর কাউকে দল থেকে বাদ দেওয়া সম্ভব হতো না।’ দলের অভ্যন্তরীণ সম্পর্ক নিয়ে তিনি বলেন, দলে সরাসরি কোনো উপদল ছিল কি না তা নিশ্চিত নন, তবে অধিনায়কের সঙ্গে সবার ঘনিষ্ঠতা সমান ছিল না। তার ভাষ্যমতে, ‘দলের ভেতরে কোনো উপদল আছে কি না তা বলতে পারবো না, তবে কেউ কেউ অধিনায়কের ঘনিষ্ঠ ছিল, আবার কেউ কেউ ছিল না।’

Please Share This Post in Your Social Media

Update Time : 04:23:13 am, Thursday, 12 November 2026