7:02 pm, Thursday, 12 November 2026

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮ জনে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের ডেঙ্গু ইউনিটের চিকিৎসক মো. সেলিম উদ্দিন। এনিয়ে মোট ৩৮ জনের মৃত্যু হলো।

চিকিৎসক জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ৪৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৬৮ জন। বর্তমানে হাসপাতালে মোট ৯৬ জন রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৫৯ জন পুরুষ, ৩০ জন নারী এবং ৭ জন শিশু রয়েছে।

চলতি বছরে এখন পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৫ হাজার ১২১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিয়েছেন। ভর্তিকৃত রোগীদের অধিকাংশের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Please Share This Post in Your Social Media

Update Time : 05:43:19 am, Thursday, 12 November 2026