7:02 pm, Thursday, 12 November 2026

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ১৬০ রানের ইনিংস, শেবাগপুত্রের পুরনো ভিডিও ভাইরাল

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দারুণ ছন্দে রয়েছেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগের ছেলে আর্যবীর শেবাগ। গত মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিপক্ষে আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে তিনি বিধ্বংসী এক ইনিংস উপহার দিয়েছেন। আর্যবীর ১৬৮ বলে ১৬০ রান সংগ্রহ করেন, যেখানে ১৭টি চারের পাশাপাশি ছিল ৭টি ছক্কার মার। তার এই অসাধারণ ব্যাটিংয়ে ভর করে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩০৯ রান তোলে। এই জয়ের ফলে ভারত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে। গত মঙ্গলবার (১০ নভেম্বর) অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচে ইউএইর বিপক্ষে ১৬৮ বলে ১৬০ রান করেন আর্যবীর। তার দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে ইউএই অনূর্ধ্ব-১৯ দলকে ৭০ রানে হারায় ভারত।

ম্যাচটিতে ভারতের দেওয়া ৩১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইউএই ২৩৯ রানেই অলআউট হয়ে যায়। ভারতের হয়ে ডানহাতি পেসার ইশান সুদ দুর্দান্ত বোলিং করে ৭ ওভারে ৩৭ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করেন। এছাড়াও দলের বোলাররা প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন। আর্যবীরের পাশাপাশি তিন নম্বরে নেমে ভিকে বিনীত ৬৭ রান করেন, এবং তাদের দুজনের ১৯৩ রানের জুটি দলের বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেয়। গ্রুপ ‘এ’-তে তিন ম্যাচের মধ্যে দুটিতে জিতে ভারত পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। আগামী বৃহস্পতিবার ফাইনালের লড়াইয়ে ভারতের প্রতিপক্ষ আফগানিস্তান। তৃতীয় উইকেটে আর্যবীর ও বিনীতের ১৯৩ রানের জুটি ভারতকে বড় সংগ্রহ এনে দেওয়ার ভিত গড়ে দেয়।

এদিকে আর্যবীরের এই অনবদ্য ইনিংসের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিরাট কোহলির সঙ্গে তার একটি পুরোনো ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায়, আর্যবীর সাংবাদিক হিসেবে কোহলির সাক্ষাৎকার নিচ্ছেন। সেখানে আর্যবীর জানান, ছোটবেলায় আশিস নেহরার কাছ থেকে পুরস্কার পাওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। জবাবে কোহলি তাকে পরামর্শ দিয়ে বলেন, ‘এ কারণেই আমি সবসময় বলি, নিজের ওপর বিশ্বাস রাখো—আমি পারব।’ যেখানে তরুণ আর্যবীরকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে দেখা যায় ভারতীয় এই তারকা ব্যাটারকে। ভিডিওতে আর্যবীর কোহলিকে জানান, ১৪ বা ১৫ বছর বয়সে আশিস নেহরার কাছ থেকে একটি পুরস্কার পেয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে নেহরা যখন কোহলির নেতৃত্বে খেলেছেন, তখন বিষয়টি কেমন লেগেছিল, তা জানতে চান তরুণ এই সাংবাদিক।

উল্লেখ্য, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে এর আগে নেপালকেও হারিয়েছিল ভারত। তবে গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে হেরেছিল তারা। এখন শিরোপার লক্ষ্যে নিজেদের পরবর্তী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে আটবারের চ্যাম্পিয়নরা।

Please Share This Post in Your Social Media

Update Time : 05:33:17 am, Thursday, 12 November 2026