5:32 pm, Monday, 9 November 2026

গোপালগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল বিএনপি নেত্রীর ছেলের

গোপালগঞ্জের সদর উপজেলায় প্রাইভেট কারের ধাক্কায় সারজিল সিকদার (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন। রবিবার রাতে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের গোবরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সারজিল গোপালগঞ্জ সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি ব্যাংকপাড়া এলাকার শাহ আলম সিকদার ও পৌর মহিলা দলের সভানেত্রী নিরালা বেগমের ছেলে।

সোমবার (৯ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, সারজিল মোটরসাইকেলে করে ঘোনাপাড়া থেকে শহরের দিকে যাচ্ছিলেন। পথে গোবরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কার তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে সড়ক দুর্ঘটনায় নিরালা বেগমের ছেলের মৃত্যুর খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য ডা. কে. এম বাবরসহ বিএনপির স্থানীয় নেতারা হাসপাতালে ছুটে যান। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং শোকাহত স্বজনদের সান্ত্বনা দেন। গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় সারজিল নামে এক যুবক মারা গেছেন।

Please Share This Post in Your Social Media

Update Time : 03:53:11 am, Monday, 9 November 2026