মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি: প্রাথমিকভাবে ৩০০ জন নির্বাচিত
মালয়েশিয়ার খ্যাতনামা প্রতিষ্ঠান ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি’-তে বিনা খরচে কর্মী পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। এই প্রক্রিয়ার অংশ হিসেবে সম্প্রতি অনলাইনে আবেদন করা ৪ হাজার ২৯ জন প্রার্থীর মধ্য থেকে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জনকে নির্বাচন করা হয়েছে। গত ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত জমা পড়া আবেদন থেকে ইলেকট্রনিক পদ্ধতির মাধ্যমে এই বাছাই কার্যক্রম সম্পন্ন হয়। নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে মোট ৪ হাজার ২৯ জন প্রার্থী আবেদন করেন। এর মাধ্যমে আমরা দেশবাসীকে বার্তা দিতে চাই যে, বোয়েসেল সর্বদা স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করে।
রবিবার বিকেলে প্রবাসীকল্যাণ ভবনের প্রবাসী মিলনায়তনে আয়োজিত এই লটারি অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আহমাদুল হক উপস্থিত ছিলেন। তিনি বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী পাঁচ বছরে এক কোটি কর্মী বিদেশে পাঠানোর লক্ষ্যমাত্রা রয়েছে। এই ধরনের স্বচ্ছ ও আধুনিক উদ্যোগ সেই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আহমাদুল হক বলেন, ‘‘বর্তমান সরকারের নির্বাচনি অঙ্গীকার হিসেবে আগামী ৫ বছরে ১ কোটি জনশক্তি পাঠানোর যে লক্ষ্য রয়েছে, এ ধরনের উদ্যোগ তা অর্জনে সহায।
বাছাইকৃত ৩০০ জনের মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স পদে ১০০ জন রয়েছেন। বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানান, সরকারিভাবে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে প্রথমবারের মতো লটারি পদ্ধতি অবলম্বন করা হয়েছে, যা নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে সহায়তা করবে।
প্রাথমিকভাবে নির্বাচিত এই ৩০০ জন প্রার্থীকে পরবর্তীতে সরাসরি ডিএইচএল সাপ্লাই চেইনের প্রতিনিধিদের উপস্থিতিতে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। সব ধাপ শেষে চূড়ান্তভাবে উত্তীর্ণ ১১২ জন কর্মীকে কোনো ধরনের খরচ ছাড়াই মালয়েশিয়ায় নিয়োগ দেওয়া হবে। নিয়োগকারী প্রতিষ্ঠান কর্মীদের বিমানভাড়া ও মেডিকেল ফিসহ যাবতীয় খরচ বহন করবে। আশা করা হচ্ছে, আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই নির্বাচিত কর্মীদের ফ্লাইট শুরু হবে। এছাড়া বোয়েসেল ইতোমধ্যে পর্যটন, ম্যানুফ্যাকচারিং এবং কেয়ারগিভিং খাতে আরও ৫৫৮ জনের চাহিদাপত্র হাতে পেয়েছে। পরীক্ষা শেষে চূড়ান্তভাবে উত্তীর্ণ ১১২ জন কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে। নির্বাচিত প্রার্থীদের তালিকা শিগগিরই বোয়েসেলের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে।
























