5:23 pm, Monday, 9 November 2026

আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আজ সোমবার থেকে শুরু হচ্ছে। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত এই অধিবেশন চলবে বলে জানানো হয়েছে। সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার বাদে প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে সংসদের বৈঠক অনুষ্ঠিত হবে। তবে প্রয়োজনে অধিবেশনের সময়কাল ও কার্যদিবস পরিবর্তনের পূর্ণ ক্ষমতা স্পিকারকে প্রদান করা হয়েছে।

এর আগে রোববার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে এসব সিদ্ধান্ত চূড়ান্ত হয়। কমিটির সভাপতি ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। গতকাল রোববার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অধিবেশন চলাকালীন সংসদ চত্বরকে ধূমপানমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করার প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যা উপস্থিত সকলে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করেছেন। এছাড়াও গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে সংসদের নতুন সাউন্ড সিস্টেম আজ বিকেল ৩টা ৩০ মিনিটে উদ্বোধন করা হবে বলে সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া কমিটিকে নিশ্চিত করেছেন।

সংসদের সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন নিয়ে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জানান, এর মাধ্যমে সাত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে, যেখানে সংসদের চাহিদা প্রায় ছয় মেগাওয়াট। বিদ্যুৎ উদ্বৃত্ত থাকায় তা জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে। এ সময় প্রধানমন্ত্রী বিদ্যুৎ সংরক্ষণাগারের সুবিধা রেখেই এই উৎপাদন ব্যবস্থা এগিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৭৪টি ও অন্যান্য মন্ত্রীর জন্য ৩ হাজার ৫৭৭টিসহ মোট ৩ হাজার ৭৫১টি প্রশ্ন জমা পড়েছে। এছাড়া বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের ৯২টি নোটিশ এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত প্রস্তাবের ২৮১টি নোটিশ পাওয়া গেছে। অধিবেশনে একটি সরকারি বিল উত্থাপিত হবে এবং তৃতীয় অধিবেশন পরবর্তী সময়ে জারি হওয়া তিনটি অধ্যাদেশ—পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন), মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ ২০২৬ প্রথম বৈঠকে উপস্থাপন করা হবে।

বৈঠকে বিরোধী দলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, মো. নূরুল ইসলাম মনি, মো. আসাদুজ্জামান, এ টি এম আজহারুল ইসলাম এবং মো. নাহিদ ইসলাম অংশ নেন। এছাড়া ডেপুটি স্পিকার ই-পার্লামেন্ট কার্যক্রম ও জাতীয় সংসদে শূন্য পদে জনবল নিয়োগের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে কমিটিকে অবহিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Update Time : 04:34:07 am, Monday, 9 November 2026