9:57 pm, Tuesday, 10 November 2026

বান্দরবানে অগ্নিকাণ্ডে ১৫ ঘর ও ২ দোকান ছাই

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের দুর্গম বড়ইতলী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি বসতঘর ও দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৯ নভেম্বর) রাত ১১টা ২০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের প্রাথমিক হিসেবে, এই অগ্নিকাণ্ডে প্রায় ৮০ লাখ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বড়ইতলী পাড়ার বাসিন্দা নাইম্রাচিং মার্মার রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, মুহূর্তের মধ্যে তা পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের খবর শুনে প্রাণ বাঁচাতে বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে আসেন। এতে অনেকে সর্বস্ব হারিয়ে বর্তমানে খোলা আকাশের নিচে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। স্থানীয়রা দ্রুত সরকারি ও বেসরকারি পর্যায়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর দাবি জানিয়েছেন। একের পর এক ঘর ও দোকানে আগুন ধরে গেলে আতঙ্কে লোকজন ঘর থেকে বেরিয়ে আসেন। ঘর থেকে বের হয়ে দেখি চারদিকে আগুন ছড়িয়ে পড়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘরবাড়ি, আসবাবপত্র, প্রয়োজনীয় সামগ্রী ও দোকানের মালামাল পুড়ে গেছে।

বড়ইতলী পাড়াটি অত্যন্ত দুর্গম এলাকায় অবস্থিত হওয়ায় সেখানে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে পারেনি। তারাছা ইউনিয়নের কারবারি বা পাড়াপ্রধান সিংচামং মার্মা জানান, রাত সাড়ে ১১টার দিকে আগুনের উত্তাপ ও মানুষের চিৎকার শুনে বিষয়টি সবার নজরে আসে। পরে পাশের ছাইংগ্যা দানেশ পাড়ার বাসিন্দাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ছাইংগ্যা এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন জানান, প্রায় ৩০ থেকে ৩৫ জনের একটি দল পায়ে হেঁটে নদী পার হয়ে ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়রা সময়মতো এগিয়ে না এলে পুরো পাড়াটি ঝুঁকির মুখে পড়ত বলে জানান তিনি। যোগাযোগব্যবস্থা অনুন্নত হওয়ায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিলেও নদী পার হতে না পারায় সরাসরি ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। সবাই মিলে দীর্ঘসময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্গম এলাকা হওয়ায় তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে ঘটনাস্থলে পৌঁছানো কঠিন ছিল। তবে তারাছা পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে এবং স্থানীয় গ্রামবাসীদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকায় ভবিষ্যতে এমন জরুরি পরিস্থিতি মোকাবিলায় যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Update Time : 01:53:17 am, Tuesday, 10 November 2026