1:36 pm, Thursday, 5 November 2026

বিরাটের ৩৮তম জন্মদিনে তার ক্যারিয়ারের ১০টি ঐতিহাসিক বিশ্বরেকর্ড

বিরাট কোহলির ৩৮তম জন্মদিনে ফিরে দেখা যাক তার ক্যারিয়ারের ১০টি অবিশ্বাস্য রেকর্ড। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে শতরানের রেকর্ড থেকে শুরু করে দ্রুততম ২৮ হাজার রান পূর্ণ করা পর্যন্ত তার ঝুলিতে রয়েছে একাধিক ঐতিহাসিক কীর্তি। ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর গত ১৮ বছরে ভারতীয় ক্রিকেটের অন্যতম বড় ম্যাচ উইনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। ১৯৮৮ সালের ৫ নভেম্বর দিল্লিতে জন্মগ্রহণ করা এই তারকা বৃহস্পতিবার ৩৮ বছরে পা দিলেন। জন্মদিনের এই বিশেষ দিনে ফিরে দেখা যাক তার ক্যারিয়ারের এমন ১০টি রেকর্ড, যা ভাঙা যেকোনো ক্রিকেটারের জন্যই বড় চ্যালেঞ্জ হতে পারে।

১. একদিনের ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরি

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরির মালিক বিরাট কোহলি। এখন পর্যন্ত তার ঝুলিতে রয়েছে ৫৫টি সেঞ্চুরি। কিংবদন্তি সচিন টেন্ডুলকর ৪৯টি সেঞ্চুরি নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। বর্তমান ক্রিকেটে একদিনের ম্যাচের সংখ্যা তুলনামূলক কমে আসায় কোহলির এই রেকর্ডের কাছাকাছি পৌঁছনোও আগামী প্রজন্মের ব্যাটারদের কাছে কঠিন চ্যালেঞ্জ হতে পারে।

২. আইপিএলের এক মৌসুমে সর্বাধিক রান

আইপিএলের ইতিহাসে বিরাটের নামের পাশে রয়েছে এক অবিশ্বাস্য রেকর্ড। ২০১৬ সালের আইপিএলে ১৬টি ম্যাচ খেলে ৯৭৩ রান করেছিলেন তিনি। এক মৌসুমে প্রায় হাজার রান করার এই নজির ভাঙতে হলে ধারাবাহিকতার পাশাপাশি অসাধারণ ফর্মও প্রয়োজন।

৩. টি-টোয়েন্টিতে বৈধ বল ছাড়াই উইকেট

টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে বৈধ বল না করেই উইকেট নেওয়ার নজির রয়েছে তার। ২০১১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে কেরিয়ারের প্রথম বলটি ওয়াইড করেছিলেন কোহলি। সেই বলেই বড় শট খেলতে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসেছিলেন কেভিন পিটারসন। সুযোগ বুঝে তাকে স্টাম্পড করেন উইকেটকিপার। এভাবেই কোনো বৈধ বল না করেই উইকেটের সঙ্গে জড়িয়ে যায় কোহলির নাম।

৪. আইপিএলে এক ফ্র্যাঞ্চাইজির হয়ে দীর্ঘ যাত্রা

আইপিএলের শুরু থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছেন কোহলি। দীর্ঘ কেরিয়ারে একাধিক মৌসুম পেরিয়ে গেলেও ফ্র্যাঞ্চাইজি বদল করেননি তিনি। আইপিএলের ইতিহাসে একই দলের হয়ে এত দীর্ঘ সময় খেলার নজির অত্যন্ত বিরল।

৫. দ্রুততম ১০ হাজার একদিনের আন্তর্জাতিক রান

মাত্র ২০৫টি ইনিংসে এই মাইলস্টোন স্পর্শ করেছিলেন তিনি। সচিন টেন্ডুলকর ১০ হাজার রান পূর্ণ করতে নিয়েছিলেন ২৫৯টি ইনিংস। অর্থাৎ সচিনের তুলনায় ৫৪টি ইনিংস কম খেলে এই নজির গড়েছিলেন কোহলি।

৬. টেস্টে অধিনায়ক হিসেবে সর্বাধিক দুইশো রান

টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসেবে সর্বাধিক সাতটি ডাবল সেঞ্চুরির নজির রয়েছে তার। এর আগে এই রেকর্ড ছিল ব্রায়ান লারার দখলে, যার ঝুলিতে ছিল পাঁচটি দুইশো রানের ইনিংস।

৭. একটি দলের বিরুদ্ধে সর্বাধিক একদিনের সেঞ্চুরি

শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে ১০টি সেঞ্চুরি করেছেন কোহলি। কোনো একটি নির্দিষ্ট প্রতিপক্ষের বিরুদ্ধে এতগুলি শতরান করার নজির বিশ্বক্রিকেটে অত্যন্ত বিরল।

৮. আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক প্লেয়ার অফ দ্য সিরিজ

টেস্ট, একদিনের এবং টি-টোয়েন্টি—তিন ফরম্যাট মিলিয়ে মোট ২২টি প্লেয়ার অফ দ্য সিরিজের সম্মান জিতেছেন তিনি। দীর্ঘ কেরিয়ারে তার ধারাবাহিক পারফরম্যান্সের এটি বড় প্রমাণ।

৯. রান তাড়া করে সর্বাধিক সেঞ্চুরি

ওয়ানডে ক্রিকেটে ৩০০-র বেশি রানের লক্ষ্য তাড়া করতে নেমে মোট নয়টি সেঞ্চুরি করেছেন তিনি। রান তাড়া করার সময় চাপের মুখে তার ব্যাটিং দক্ষতা তাকে ‘চেজ মাস্টার’ উপাধি দিয়েছে।

১০. দ্রুততম ২৮ হাজার আন্তর্জাতিক রান

আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র ৬২৪টি ইনিংসে ২৮ হাজার রান পূর্ণ করার রেকর্ড রয়েছে কোহলির নামে। এর আগে এই রেকর্ড ছিল সচিনের দখলে, যিনি ৬৪৪টি ইনিংসে এই মাইলস্টোন স্পর্শ করেছিলেন। সচিনের তুলনায় ২০টি ইনিংস কম খেলেই এই নজির গড়েছেন কোহলি। বর্তমান ক্রিকেটে একদিনের ম্যাচের সংখ্যা কমে আসায় কোহলির এই রেকর্ডের কাছাকাছি পৌঁছনোও পরবর্তী প্রজন্মের ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ।

Please Share This Post in Your Social Media

Update Time : 05:24:15 am, Thursday, 5 November 2026