1:36 pm, Thursday, 5 November 2026

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে জয়ী গাজায় সেবা দেওয়া চিকিৎসক অ্যাডাম হামাউয়ি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চিকিৎসাসেবা দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া মিসরীয় বংশোদ্ভূত মার্কিন সার্জন অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের আইনসভায় জায়গা করে নিয়েছেন। নিউ জার্সি অঙ্গরাজ্যের ১২তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে বিজয়ী হয়ে তিনি নতুন ইতিহাস গড়েছেন। এর মাধ্যমে নিউ জার্সি থেকে নির্বাচিত প্রথম মুসলিম ও মিসরীয়-আমেরিকান কংগ্রেস সদস্য হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।

গত মঙ্গলবার অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে বিজয়ী হওয়ার পর নিজের বক্তব্যে গাজা ও ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানান তিনি। প্রিন্সটনে আয়োজিত বিজয় উৎসবে তিনি বলেন, গাজা ও ফিলিস্তিনের নারী, পুরুষ ও শিশুদের বলতে চাই, আপনাদের হাসিই আমাকে আরও সুন্দর পৃথিবীর জন্য লড়াই করার অনুপ্রেরণা ও সাহস জোগায়। নতুন কংগ্রেসে দায়িত্ব পাওয়ার পর দ্রুত কাজ শুরু করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে জয়ী হওয়ার পর দেওয়া বক্তব্যে গাজা ও ফিলিস্তিনের মানুষের কথা বিশেষভাবে উল্লেখ করেন তিনি।

নিজের পেশাগত পরিচয় তুলে ধরে হামাউয়ি বলেন, আমি একজন সার্জন। আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি যে, আমরা এখন থেকে রক্তক্ষরণ বন্ধ করব। দীর্ঘ সময় ধরে ওয়াশিংটনের ক্ষমতাকাঠামোর নিয়ন্ত্রণে যারা অবহেলিত হয়েছেন, প্রতিটি আমেরিকানের অধিকার আদায়ে আমরা লড়াই করব। এ সময় তিনি ডোনাল্ড ট্রাম্পকে জবাবদিহির আওতায় আনার প্রতিশ্রুতিও দিয়েছেন।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে রিপাবলিকান পার্টির সংখ্যাগরিষ্ঠতা ছিল, যেখানে দলটির আসনসংখ্যা ছিল ২১৮টি এবং ডেমোক্র্যাটদের ছিল ২১৫টি। তবে এবারের নির্বাচনে ডেমোক্র্যাটদের অবস্থান বেশ শক্তিশালী হয়েছে। এমএস নাউয়ের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, নতুন কংগ্রেসে ডেমোক্র্যাটরা প্রায় ২৫০টি আসন পেতে পারে। আগামী জানুয়ারি মাসে নতুন কংগ্রেসের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

Please Share This Post in Your Social Media

Update Time : 04:43:29 am, Thursday, 5 November 2026