6:33 pm, Tuesday, 3 November 2026

চ্যাম্পিয়নস ট্রফি হকি: মালয়েশিয়ার কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফি হকি টুর্নামেন্টে নিজেদের ধারাবাহিক পরাজয়ের বৃত্ত থেকে বের হতে পারল না বাংলাদেশ। ভারতের পাঞ্জাবের জলন্ধরের সুরজিৎ হকি স্টেডিয়ামে শুক্রবার মালয়েশিয়ার বিপক্ষে ৬-১ গোলের বড় ব্যবধানে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচের শুরু থেকেই মালয়েশিয়া মাঠজুড়ে দাপট বজায় রাখে। ১৪তম মিনিটে ফিল্ড গোল করে আবু কামাল আজরাই দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন। এরপর ২২তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন তিনি পেনাল্টি কর্নার থেকে। খেলার শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে মালয়েশিয়া। উল্লেখ্য, এবারের আসরে শুভসূচনা করতে পারেনি বাংলাদেশ।

২৬তম মিনিটে আমিরুল ইসলামের গোলে বাংলাদেশ একবার ব্যবধান কমানোর আশা জাগিয়েছিল। কিন্তু এর তিন মিনিট পরই আখিমুল্লাহ আনোয়ার পেনাল্টি কর্নার থেকে গোল করে মালয়েশিয়ার লিড ৩-১ এ নিয়ে যান। ম্যাচের ৩২তম মিনিটে আজিমউদ্দিন কামারুদ্দিন এবং ৩৩তম মিনিটে শেলো সিলভেরিয়াস গোল করলে স্কোরলাইন ৫-১ হয়ে যায়। ৫০তম মিনিটে আয়মান রোজেমি পেনাল্টি কর্নার থেকে আরও একটি গোল করলে বাংলাদেশের বড় পরাজয় নিশ্চিত হয়। ঠিক এর পরের মিনিটেই (৩৩তম মিনিট) চমৎকার এক ফিল্ড গোল করে স্কোর ৫-১-এ রূপান্তর করেন শেলো সিলভেরিয়াস।

টুর্নামেন্টে এটি বাংলাদেশের টানা তৃতীয় পরাজয়। এর আগে স্বাগতিক ভারতের কাছে ১৩-০ এবং জাপানের কাছে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের বাকি দুই ম্যাচে ১ নভেম্বর দক্ষিণ কোরিয়া এবং ২ নভেম্বর চীনের মুখোমুখি হবে দলটি। এরপর আগামী ৪ নভেম্বর পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামার সূচি রয়েছে বাংলাদেশের।

Please Share This Post in Your Social Media

Update Time : 01:44:05 am, Saturday, 31 October 2026