1:36 pm, Thursday, 5 November 2026

মোংলা অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা স্মারক সই

বাগেরহাটের মোংলায় প্রস্তাবিত ‘বাংলাদেশ-চীন মোংলা অর্থনৈতিক অঞ্চল’ গড়ে তোলার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মোংলা বন্দরে আয়োজিত অনুষ্ঠানে ইনভেস্ট বাংলাদেশ এবং চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে বিনিয়োগ সহজীকরণ সংক্রান্ত এই চুক্তি সই হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন।

চুক্তিতে ইনভেস্ট বাংলাদেশের পক্ষে শিল্পাঞ্চল বিভাগের সদস্য সালেহ আহমেদ এবং সিআরসিসির সহযোগী প্রতিষ্ঠান চায়না ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের চেয়ারম্যান লি চংইয়াং স্বাক্ষর করেন। অনুষ্ঠানটিতে যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম রবি, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেন উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারকের বিষয়ে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জানান, এর আওতায় বাংলাদেশে অবকাঠামো, পরিবহন, লজিস্টিকস, শিল্প, জ্বালানি, পরিবেশ ও দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ তৈরি হবে। এছাড়া অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই উদ্যোগ। ইনভেস্ট বাংলাদেশ এই প্রকল্পের আওতায় বিনিয়োগকারীদের সাথে সরকারি ও বেসরকারি অংশীজনদের সমন্বয় ও যোগাযোগের বিষয়টি তদারকি করবে।

Please Share This Post in Your Social Media

Update Time : 06:13:18 am, Thursday, 5 November 2026