3:20 pm, Monday, 2 November 2026

জ্বালানি ও ওষুধ খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী আলজেরিয়া

জ্বালানি, ওষুধ, চামড়া ও জাহাজ নির্মাণসহ বিভিন্ন শিল্পখাতে বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব ও সহযোগিতা বাড়াতে আগ্রহী আলজেরিয়া। রোববার সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে আয়োজিত আলজেরীয় বিপ্লবের ৭২তম বার্ষিকীর সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আবদুল ওয়াহাব সাইদানি এই আগ্রহের কথা জানান।

রাষ্ট্রদূত সাইদানি উল্লেখ করেন যে, ঐতিহাসিক সংহতি, সক্রিয় কূটনৈতিক সম্পর্ক এবং অর্থনৈতিক আদান-প্রদানের মধ্য দিয়ে বাংলাদেশ ও আলজেরিয়ার পারস্পরিক আস্থার বন্ধন প্রতিনিয়ত শক্তিশালী হচ্ছে। তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৭১ সালে প্রথম আরব দেশ হিসেবে আলজেরিয়াই বাংলাদেশকে স্বাধীনতার স্বীকৃতি প্রদান করেছিল। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি অভিন্ন অঙ্গীকার এই দুই দেশের সম্পর্ককে ঐতিহাসিকভাবে অনন্য উচ্চতায় নিয়ে গেছে বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মন্ত্রী জানান, গত মাসেই আলজেরিয়া থেকে গ্যাস আমদানি এবং সামগ্রিক জ্বালানি সহযোগিতার বিষয়ে দুই দেশ একটি সমঝোতা স্মারক সই করেছে। তিনি আরও বলেন, তেল, গ্যাস ও খনিশিল্পে আলজেরিয়ার দীর্ঘদিনের অভিজ্ঞতা বাংলাদেশের জ্বালানি সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে বাংলাদেশের বস্ত্র, খাদ্যপণ্য, সিরামিক ও হালকা প্রকৌশল শিল্পে আলজেরীয় বিনিয়োগকারীদের আসার সুযোগ রয়েছে বলে মন্ত্রী জানান। একই সাথে বাংলাদেশি ব্যবসায়ীদের আলজেরিয়ার কৌশলগত ভৌগোলিক অবস্থান ও সম্ভাবনাময় খাতে বিনিয়োগের আহ্বান জানান তিনি।

রাষ্ট্রদূত আবদুল ওয়াহাব সাইদানি আরও জানান, বর্তমানে রাষ্ট্রপতি আবদুল মাজিদ তিব্বুনের নেতৃত্বে আলজেরিয়া তাদের অর্থনীতিতে বৈচিত্র্য আনার লক্ষ্যে হাইড্রোকার্বন-বহির্ভূত রপ্তানি, অবকাঠামো উন্নয়ন ও কৃষি খাতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। তিনি ফিলিস্তিন ও পশ্চিম সাহারার জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকারের প্রতি আলজেরিয়ার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন।

উল্লেখ্য, ১৯৫৪ সালের ১ নভেম্বর ফরাসি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে শুরু হওয়া বিপ্লবের মাধ্যমে আলজেরিয়া দীর্ঘ ১৩২ বছরের দাসত্ব থেকে মুক্তি পায়। এ বছর বিপ্লবের ৭২তম বার্ষিকীটি ‘নভেম্বর ১: দেশের স্মৃতি এবং উম্মাহর ভবিষ্যৎ’ প্রতিপাদ্য নিয়ে উদযাপিত হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর সাম্প্রতিক আলজিয়ার্স সফর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন গতি দিয়েছে বলেও অনুষ্ঠানে আলোকপাত করা হয়।

অনুষ্ঠানে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনৈতিক কোরের সদস্য, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং প্রবাসী আলজেরীয় কমিউনিটির সদস্যরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Update Time : 07:56:33 am, Monday, 2 November 2026