6:27 pm, Friday, 6 November 2026

দায়িত্ব ছাড়ছেন না হেগসেথ, আশ্বস্ত করল পেন্টাগন

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে—এমন আলোচনার মধ্যেই পেন্টাগন সরাসরি অবস্থান স্পষ্ট করেছে। প্রতিরক্ষা দপ্তরের প্রধান মুখপাত্র শন পারনেল জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের শেষ দিন পর্যন্ত নিজের দায়িত্ব পালনে শতভাগ অঙ্গীকারবদ্ধ হেগসেথ।

ফক্স নিউজ ডিজিটালকে দেওয়া সাক্ষাৎকারে শন পারনেল উল্লেখ করেন, কোনো ধরনের অনিয়ম ছাড়াই রাজনৈতিক ফায়দা হাসিলের লক্ষ্যে একদল রাজনীতিক ভুয়া তদন্তের চাপ সৃষ্টি করছেন। তবে এসব চাপে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ কোনোভাবেই দমে যাবেন না বা পিছু হটবেন না।

পেন্টাগনের এই কর্মকর্তা আরও বলেন, আইন মেনেই যুদ্ধ মন্ত্রণালয় তার কার্যক্রম পরিচালনা করছে। সংবিধান সমুন্নত রাখা, মার্কিন সেনাদের নেতৃত্ব দেওয়া এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার কাজে প্রতিদিন অবিচল রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। ডেমোক্র্যাটদের সাজানো তদন্ত ও বিভিন্ন ধরনের হয়রানির হুমকি সত্ত্বেও প্রেসিডেন্ট ট্রাম্পের কর্মসূচি বাস্তবায়নে মন্ত্রণালয় কাজ করে যাবে।

এর আগে বুধবার সিবিএস নিউজ একাধিক সূত্রের বরাতে জানায়, প্রতিরক্ষামন্ত্রীকে পদ থেকে সরিয়ে দেওয়া প্রয়োজন কি না, তা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প তার উপদেষ্টাদের পরামর্শ চেয়েছিলেন। সেই গুঞ্জনের পরিপ্রেক্ষিতেই পেন্টাগন আনুষ্ঠানিকভাবে হেগসেথের ওপর আস্থা পুনর্ব্যক্ত করল। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করে সিবিএস নিউজ।

Please Share This Post in Your Social Media

Update Time : 03:43:52 am, Thursday, 5 November 2026