2:27 pm, Friday, 6 November 2026

ইয়েমেনে সৌদি জোটের হামলায় ২০ জনের প্রাণহানি

ইয়েমেনের আল-জাওফ, আল-বায়দা, সাদা ও তাইজসহ বিভিন্ন প্রদেশে গত ২৪ ঘণ্টায় সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ২০ জন নিহত হয়েছেন বলে হুথি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম জানিয়েছে। তবে হতাহতদের পরিচয় বা তারা বেসামরিক নাগরিক কি না, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

ইরান সমর্থিত হুথি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, হুথিদের নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় ১০৪টি হামলা চালানো হয়েছে। তিনি দাবি করেছেন, রাজধানী সানাসহ বিভিন্ন স্থানে এসব হামলায় বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

একই সময়ে ইয়েমেনের সরকারি বাহিনী জানিয়েছে যে, তারা পূর্বাঞ্চলীয় আল-জাওফ প্রদেশের আল-দাহিদা পর্বতমালায় নিজেদের অবস্থান আরও সংহত করেছে। হুথিদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার ওই এলাকার উঁচু স্থানগুলো দখলের পর বুধবার তারা আরও অগ্রসর হওয়ার দাবি করেছে।

সরকারি বাহিনীর বিবৃতিতে আরও বলা হয়েছে, বিভিন্ন স্থানে হুথিদের সমাবেশ এবং অস্ত্রের গুদাম লক্ষ্য করে ড্রোন ও বিমান হামলা চালানো হয়। এসব হামলায় হুথি যোদ্ধাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। এছাড়া ইয়েমেন আর্মি মিডিয়া বুধবার কিছু ভিডিও ফুটেজ প্রকাশ করেছে, যেখানে অবরুদ্ধ তাইজ শহর ও আল-হাজমে হুথি যোদ্ধাদের লক্ষ্য করে হামলার দৃশ্য রয়েছে বলে দাবি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Update Time : 03:04:00 am, Thursday, 5 November 2026