শেফ থেকে এনভিডিয়ার শীর্ষ পদে জেনসেন হুয়াংয়ের মেয়ে
প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংয়ের মেয়ে ম্যাডিসন হুয়াংয়ের ক্যারিয়ার বেশ বৈচিত্র্যময়। ইঞ্জিনিয়ার দম্পতির সন্তান হয়েও তিনি শুরুতে প্রযুক্তি বা প্রকৌশল পেশা বেছে নেননি। রান্নার প্রতি প্রবল অনুরাগ থেকে তিনি রন্ধনশিল্পে ক্যারিয়ার গড়ার সিদ্ধান্ত নেন। নিজের কর্মজীবনে প্রযুক্তিখাতের এই উচ্চ পর্যায়ে পৌঁছানোর আগে তিনি পেশাদার শেফ হিসেবে দীর্ঘ সময় কাজ করেছেন।
ম্যাডিসন শুরুতে প্রকৌশল শাস্ত্রে পড়ার কথা ভাবলেও বাবার পরামর্শে কুলিনারি ইনস্টিটিউট অব আমেরিকায় ভর্তি হন। ২০১২ সালে সেখান থেকে রন্ধনশিল্পে স্নাতক শেষ করে মিয়ামি, নিউইয়র্ক ও সান ফ্রান্সিসকোর বিভিন্ন রেস্তোরাঁয় কাজ করেন। পরবর্তীতে প্যারিসের বিখ্যাত লে কর্দন ব্লুতে মিষ্টান্ন তৈরির প্রশিক্ষণ এবং লন্ডনে পানীয় ও মদ বিষয়ে পড়াশোনা করেন। দীর্ঘ চার বছর ফরাসি বিলাসপণ্য প্রতিষ্ঠান এলভিএমএইচে বিপণন ও ব্র্যান্ড উন্নয়নে কাজের পর তিনি প্রযুক্তি খাতে ঝুঁকে পড়েন। ২০১৯ সালে লন্ডন বিজনেস স্কুলে বিপণন ও কৌশলের ওপর এমবিএ করতে শুরু করেন তিনি। শিক্ষা মন্ত্রণালয়–এনটিআরসিএ বৈঠক আজ, যেসব বিষয়ে আলোচনা হতে পারে। ২০২৭ সালে চাঙা হবে চাকরির বাজার, তবে সুযোগ পেলেই চাকরি ছাড়বেন ২১%।
২০২০ সালে এনভিডিয়ায় ইন্টার্ন হিসেবে যোগ দেওয়ার মাধ্যমে তার নতুন পথচলা শুরু হয়। বর্তমানে ৩৫ বছর বয়সী ম্যাডিসন কোম্পানিটির ফিজিক্যাল এআই প্ল্যাটফর্মের জ্যেষ্ঠ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর কাজের পরিধির মধ্যে রয়েছে ওমনিভার্স, কসমস ও আইজ্যাক প্ল্যাটফর্মের বিপণন কৌশল পরিচালনা করা।
গত এপ্রিলে দক্ষিণ কোরিয়ার সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির এক আয়োজনে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। সফল ক্যারিয়ার গড়ার মূলমন্ত্র হিসেবে তিনি কাজের দক্ষতা, সূক্ষ্ম বিষয়ের প্রতি গভীর মনোযোগ এবং নতুন পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার মানসিকতাকে গুরুত্ব দিয়েছেন। প্রযুক্তির বাইরেও জীবনকে নতুনভাবে সাজানোর এই সাহসিকতা ম্যাডিসনের ক্যারিয়ারকে অন্যদের চেয়ে আলাদা করে তুলেছে। ষষ্ঠ থেকে দ্বাদশের ছাত্রীরা পাবে উপবৃত্তি, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে নির্দেশনা।

























