2:23 pm, Tuesday, 24 November 2026

নেপালে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলো

মঙ্গলবার সকালে নেপালের কোশি প্রদেশের লেলেপের কাছে ৫ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূকম্পনের ফলে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান এবং চীনের বেশ কিছু এলাকায় কম্পন অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর তথ্যমতে, ভূমিকম্পটি মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৭টা ৩২ মিনিটে আঘাত হানে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ২০ কিলোমিটার গভীরে। তবে কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে নেপালের ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টার দাবি করেছে, নেপাল-তিব্বত সীমান্তের তাপেলেজুং জেলার ওলাংচুং গোলার কাছে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬।

ভূমিকম্পের প্রভাবে ভারতের বিহার, মেঘালয় এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে কম্পন অনুভূত হয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে তীব্র কম্পনে বহুতল ভবন ও বৈদ্যুতিক খুঁটি কেঁপে ওঠে, যার ফলে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন।

উল্লেখ্য, একই দিনে ভোরের দিকে অন্য একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। মঙ্গলবার ভোর ৩টা ৩৯ মিনিটে ভারতের আসামের কার্বি আংলং জেলায় ২ দশমিক ৫ মাত্রার মৃদু কম্পন অনুভূত হয়। এনসিএসের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে। এই ঘটনার পরপরই নেপালের ভূমিকম্পটি অঞ্চলটিতে বেশ আতঙ্ক তৈরি করেছে।

Please Share This Post in Your Social Media

Update Time : 04:05:04 am, Tuesday, 24 November 2026