2:33 pm, Tuesday, 24 November 2026

পিরোজপুরের বেকুটিয়া সেতুতে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

পিরোজপুরের বেকুটিয়া সেতুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেতুর কাউখালী প্রান্তে এ মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন, যাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, দুটি মোটরসাইকেলে পাঁচজন আরোহী কাউখালীর দিকে যাচ্ছিলেন। বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলগুলোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচজনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। পিরোজপুরে বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন। পরে অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাদেরকে জেলা হাসপাতালে নিয়ে আসেন। এ ছাড়াও ৩ জন গুরুতর আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে তিনি জানতে পারেন তিনি।

নিহতদের মধ্যে শান্ত কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামের শতদল রায়ের ছেলে। অন্য দুজন নিহত সাজিদ ও সুনানও একই উপজেলার বাসিন্দা। এছাড়া আহতরা হলেন পাঙ্গাসিয়া গ্রামের হায়দার আলীর ছেলে মো. মাহফুজুর রহমান (২৫) ও বেকুটিয়া এলাকার মধুর ছেলে জয় (২৬)।

পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ যুগল বিশ্বাস জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই তারা ঘটনাস্থলে পৌঁছান।

শুরুতে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীকালে প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে আরও আহতদের উদ্ধার করা হয়। জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নিজাম উদ্দিন জানান, সন্ধ্যায় মোট চারজন গুরুতর আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। পরে বাকিদের শারীরিক অবস্থার অবনতি হলে তাদেরও খুলনায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শান্ত, সুনান ও সাজিদ মারা যান।

Please Share This Post in Your Social Media

Update Time : 02:33:20 am, Tuesday, 24 November 2026