2:23 pm, Tuesday, 24 November 2026

শেখ হাসিনার ফেরা ও বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার আকাঙ্ক্ষা এবং বাস্তব পরিস্থিতি এক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চাইছেন বলে রয়টার্সের প্রতিবেদনে উঠে আসার প্রেক্ষিতে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, কোনো সন্ত্রাসী বা সাজাপ্রাপ্ত আসামির জন্য বন্দী প্রত্যর্পণ চুক্তির বাইরে দেশে ফেরার কোনো সুযোগ নেই। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে হাতকড়া পরা অবস্থায় একজন বন্দী হিসেবেই আসতে হবে। তিনি অভিযোগ করেন যে, ব্যক্তিগত আক্রোশ থেকে টাকা খরচ করে অনেকেই সংবাদ প্রকাশ করিয়ে থাকেন।

এর আগে বিভিন্ন দেশের কূটনীতিকদের ব্রিফিং শেষে প্রতিমন্ত্রী জানান, দেশের নিরাপত্তা ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে তাদের অবহিত করা হয়েছে। বিশেষ করে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে সরকার জিরো টলারেন্স নীতি নিয়ে এগোচ্ছে বলেও কূটনীতিকদের জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Update Time : 05:44:08 am, Tuesday, 24 November 2026