2:23 pm, Tuesday, 24 November 2026

চাঁদপুরে ট্রেনের ধাক্কায় বেকারির কর্মীর প্রাণহানি

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মেহেদী (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৫টার দিকে চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় শহরের দর্জিঘাট এলাকার পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী পেশায় বেকারির কর্মচারী ছিলেন এবং শহরের ৭ নম্বর ওয়ার্ডের যমুনা রোড এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

স্থানীয়রা জানিয়েছেন, ফজরের নামাজ শেষে তারা সকালে হাঁটতে বের হয়ে দর্জিঘাট এলাকার অদূরে লোকজনের ভিড় দেখতে পান। পরে সেখানে গিয়ে তারা রেললাইনের পাশে মেহেদীর মরদেহ পড়ে থাকতে দেখেন। ধারণা করা হচ্ছে, চলন্ত ট্রেনের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পাওয়ার কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। নিহতের পাশেই একটি মোবাইল ফোন পড়ে থাকতে দেখা যায়।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা বিষয়টি চাঁদপুর রেলওয়ে পুলিশকে অবহিত করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মেহেদীর পড়ে থাকা মোবাইল ফোন থেকে নম্বর সংগ্রহ করে তার স্বজনদের খবর দেয়। নিহতের বাবার নাম সুমন এবং গ্রামের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার বলাখাল এলাকায়।

এ বিষয়ে চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, সংবাদ পাওয়ার পরপরই পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে মরদেহের সুরতহাল প্রস্তুতির প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিবারের সদস্যরা পৌঁছালে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়া সম্ভব হবে বলে পুলিশ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Update Time : 04:53:12 am, Tuesday, 24 November 2026