12:29 pm, Friday, 20 November 2026

বাংলাদেশের নৈতিক জয় হলো: আন্তর্জাতিক বিচার আদালতের রায়

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমার জেনোসাইডে দোষী সাব্যস্ত হওয়ায় দীর্ঘদিনের সত্যতা প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (বিআইপিএসএস) সভাপতি আ ন ম মুনীরুজ্জামান। তিনি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো গোষ্ঠী নিধনের যে অভিযোগ বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায় দীর্ঘদিন ধরে তুলে আসছিল, এই রায়ের মাধ্যমে আন্তর্জাতিকভাবে তা প্রমাণিত হলো। এটিকে বাংলাদেশের জন্য একটি বড় নৈতিক জয় বলে উল্লেখ করেন তিনি।

নিরাপত্তা বিশ্লেষক মুনীরুজ্জামান মনে করেন, বৈশ্বিক বিভিন্ন নতুন রাজনৈতিক সংকটের কারণে রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক আলোচনার আড়ালে চলে যাচ্ছিল। এই রায়ের ফলে রোহিঙ্গা পরিস্থিতি আবার নতুন করে বিশ্বমঞ্চে উঠে এল। সংকটটি যেন আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরের বাইরে চলে না যায়, তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত বড় ভূমিকা রাখবে। তবে এ রায়ের ওপর ভিত্তি করে বিশ্ব সম্প্রদায় কতটা কার্যকর ভূমিকা নেবে, তা নির্ভর করবে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশ বিষয়টিকে কতটা শক্তভাবে উপস্থাপন করতে পারছে তার ওপর।

আদালতের এই রায়ের পর রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া কতটা দ্রুত শুরু হবে, তা নিয়ে কিছুটা সংশয় প্রকাশ করেছেন বিআইপিএসএস সভাপতি। তাঁর মতে, পূর্ণাঙ্গ রায়ে কোনো নির্দেশনা থাকলেও মিয়ানমার কর্তৃপক্ষ তা কতটুকু বাস্তবায়ন করবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। তাছাড়া প্রত্যাবাসন সফল করতে হলে মিয়ানমারের পরিচালনাধীন কর্তৃপক্ষের কাছ থেকে গ্রহণযোগ্য প্রতিশ্রুতি পাওয়া জরুরি।

মুনীরুজ্জামান আরও উল্লেখ করেন, মামলায় অংশ নেওয়া মিয়ানমারের বর্তমান সরকারি কর্তৃপক্ষের পাশাপাশি রাখাইনে বাস্তবে যাদের নিয়ন্ত্রণ রয়েছে, তাদের বিষয়টিও বিবেচনায় নেওয়া দরকার। কারণ রাখাইনে বর্তমানে যাদের কর্তৃত্ব রয়েছে তারা কোনো রাষ্ট্র নয় এবং তারা এ মামলার পক্ষও ছিল না। ফলে অরাষ্ট্রীয় পক্ষ হওয়ায় আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা তাদের ওপর সরাসরি আরোপ করা কঠিন এবং তাদের সঙ্গে বাংলাদেশের যোগাযোগও অত্যন্ত সীমিত। ফলে রাখাইনের স্থানীয় নিয়ন্ত্রকদের কাছে এই রায় কতটা গ্রহণযোগ্য হবে তা সময় সাপেক্ষ বিষয়। সব মিলিয়ে প্রত্যাবাসন দ্রুত না হলেও বাংলাদেশের তোলা অভিযোগের আন্তর্জাতিক স্বীকৃতি মেলানোই এই রায়ের বড় সাফল্য।

Please Share This Post in Your Social Media

Update Time : 05:23:50 am, Friday, 20 November 2026