8:10 am, Thursday, 19 November 2026

দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা করছে অপশক্তি: স্পিকার

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করার লক্ষ্যে একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বুধবার ১৮ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এই আশঙ্কার কথা তুলে ধরেন। তিনি এ ধরনের অপশক্তিকে প্রতিহত করার জন্য দল-মত নির্বিশেষে দেশের সকল নাগরিক ও জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সংসদ সদস্যদের উদ্দেশে স্পিকার বলেন, জনপ্রতিনিধি হিসেবে তাদের ওপর অর্পিত দায়িত্ব হলো নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। তিনি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছেন যে, একটি গোষ্ঠী দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পাঁয়তারা করছে। তাই জাতীয় স্বার্থে সকলকে একযোগে এই ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে। অধিবেশন চলাকালীন সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতার উদ্দীপনামূলক বক্তব্যের প্রশংসা করে তিনি উল্লেখ করেন, তাদের এই বক্তব্য দেশের প্রতিটি নাগরিককে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।

চলমান এই অধিবেশন সফলভাবে সম্পন্ন হওয়ায় সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন স্পিকার। তিনি জানান, চতুর্থ অধিবেশনে জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে সংসদ সদস্যরা গঠনমূলক আলোচনা ও মতামত দিয়েছেন, যা সংসদীয় গণতন্ত্রকে আরও সমৃদ্ধ করেছে। সংসদ পরিচালনায় আন্তরিক সহযোগিতা করায় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, বিরোধীদলীয় নেতা, মন্ত্রিসভার সদস্য, চিফ হুইপ ও বিরোধী দলীয় চিফ হুইপসহ সকল সংসদ সদস্যকে ধন্যবাদ জানান তিনি। একই সাথে ডেপুটি স্পিকার ও সভাপতি মণ্ডলীর সদস্যদের অবদানের কথাও কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন তিনি। সংসদ সদস্যদের উদ্দেশে স্পিকার বলেন, ‘‘একটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই মর্মে আপনাদের বিনীত অনুরোধ জানাচ্ছি।’’। অধিবেশনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন স্পিকার।

অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার পেছনে সংশ্লিষ্টদের ভূমিকার প্রশংসা করে স্পিকার বলেন, সংসদ সচিবালয়, সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা নিরলসভাবে কাজ করেছেন। পাশাপাশি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনসহ দেশি গণমাধ্যমের সাংবাদিক ও প্রতিনিধিদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি। পরিশেষে, রাষ্ট্রপতির আদেশক্রমে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হয়। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আদেশে সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় প্রদত্ত ক্ষমতাবলে ১৮ নভেম্বর বুধবার বৈঠক শেষে এই অধিবেশন সমাপ্তি ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আদেশে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় প্রদত্ত ক্ষমতাবলে ২০২৬ সালের ১৮ নভেম্বর বুধবার বৈঠক শেষে ত্রয়োদশ জাতীয় সংসদের চলতি চতুর্থ অধিবেশনের সমাপ্তি ঘো।

Please Share This Post in Your Social Media

Update Time : 01:43:36 am, Thursday, 19 November 2026