উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি
মিয়ানমারের বিরুদ্ধে চলা রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় ঘোষণার ঠিক পরের দিন কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শনে গিয়েছেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে তিনি উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। শরণার্থীশিবিরে প্রবেশের সময় রোহিঙ্গারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। সফরকালে তার রোহিঙ্গাদের সঙ্গে সরাসরি কথা বলার কথা রয়েছে।
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ সফরের অংশ হিসেবে এই ক্যাম্প পরিদর্শন করছেন তিনি। এর আগে তিনি রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেছেন। রোহিঙ্গাদের প্রত্যাশা, আইসিজের এই রায়ের মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম হবে এবং দ্রুত মিয়ানমারে নিরাপদে ফিরে যাওয়ার পরিবেশ তৈরি হবে। ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) সভাপতি কিন মং জানিয়েছেন, তারা আর শরণার্থীশিবিরে থাকতে চান না। বরং নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করেই নিজ দেশে ফিরে যাওয়ার অপেক্ষায় তারা।



















