12:37 pm, Friday, 20 November 2026

সৌদি ও কাতারে মোসাদের হামলার ছক, দাবি টাকার কার্লসনের

সৌদি আরব ও কাতারে বোমা হামলার ষড়যন্ত্রের অভিযোগে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কয়েকজন এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন সাংবাদিক ও রাজনৈতিক ভাষ্যকার টাকার কার্লসন। সোমবার নিজের অনুষ্ঠানে তিনি জানান, উপসাগরীয় দেশ দুটি এই এজেন্টদের হেফাজতে নিয়েছে। তবে তার এই চাঞ্চল্যকর দাবির সপক্ষে কোনো প্রমাণ বা বিস্তারিত তথ্য তিনি সরবরাহ করেননি। কার্লসনের মতে, ইরানকে আক্রমণ করার পাশাপাশি কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, বাহরাইন ও কুয়েতে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যেই ইসরায়েল এমন পরিকল্পনা করছে। কার্লসন প্রশ্ন তোলেন, ইরানের হামলার শিকার উপসাগরীয় দেশগুলোতে ইসরাইল কেন বোমা হামলা চালাতে চাইবে।

কার্লসনের দাবি অনুযায়ী, ইসরায়েল উদ্দেশ্যমূলকভাবে যুক্তরাষ্ট্রের আরব মিত্র দেশগুলোর মধ্যে অস্থিরতা উসকে দিতে চাচ্ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং দেশটির কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। এর প্রতিক্রিয়ায় ইরান পাল্টা ব্যবস্থা হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে সরাসরি হামলা চালায়, যার ফলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ও বাণিজ্যিক বিমান চলাচল বিঘ্নিত হয় এবং তেলের দাম বেড়ে যায়।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তারা সাত শতাধিক ড্রোন ও শত শত ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অন্তত পাঁচ শতাধিক স্থাপনায় আঘাত হেনেছে। এরই মধ্যে সোমবার সৌদি আরবের রাস তানুরায় আরামকোর একটি তেল শোধনাগারে ড্রোন হামলার পর অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। তবে ইরান কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে সৌদি স্থাপনায় হামলার দায় অস্বীকার করেছে। তাদের পাল্টা দাবি, আরব দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলই এই ড্রোন হামলা চালাচ্ছে।

তেহরানের অভিযোগ, ইরানকে লক্ষ্য করে হামলার উস্কানি দিতেই আরব রাষ্ট্রগুলোকে জড়ানো হচ্ছে এবং এই কৌশলের মাধ্যমে গোটা মুসলিম বিশ্বে ব্যাপক সংঘাত ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে, তাদের প্রধান লক্ষ্যবস্তু কেবল ইসরায়েল ও তাদের মদতদাতা মার্কিন সামরিক স্থাপনাগুলোই। বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে চলমান সামরিক অস্থিরতা ও পাল্টাপাল্টি অভিযোগের প্রেক্ষিতে আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা এখন বড় ধরনের সংকটের মুখে পড়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

Please Share This Post in Your Social Media

Update Time : 06:23:26 am, Friday, 20 November 2026