পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রস্তাব সোমবার দেবে মালিকপক্ষ
তৈরি পোশাক শিল্পে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবি ঘিরে তৈরি হওয়া অচলাবস্থার মাঝেই শিল্পাঞ্চলে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আগামী সোমবার নিম্নতম মজুরি বোর্ডে নিজেদের পক্ষ থেকে মজুরির প্রস্তাব উত্থাপন করতে যাচ্ছে মালিকপক্ষ। এর আগে শ্রমিকপক্ষের পক্ষ থেকে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেওয়া হয়েছে।
শিল্পাঞ্চলগুলোতে এখনো শ্রমিক অসন্তোষ, সড়ক অবরোধ এবং বিক্ষিপ্ত প্রতিবাদ অব্যাহত রয়েছে। গত বৃহস্পতিবার সাভার, আশুলিয়া ও গাজীপুরের ২০৪টি কারখানা ছুটি দিতে বাধ্য হয়েছেন কর্তৃপক্ষ। এর মধ্যে সাতটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতির ক্রমাগত অবনতির ফলে মজুরি বোর্ডের পরবর্তী আলোচনায় অংশ নেওয়া নিয়ে মালিকপক্ষের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে শনিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএর কার্যালয়ে বিশেষ সাধারণ সভা আহ্বান করেছেন সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান। ওই সভায় উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হকসহ বিজিএমইএ এবং বিকেএমইএর সাবেক ও বর্তমান নেতারা। সভায় শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে কারখানা বন্ধ রাখা এবং মজুরি বোর্ডের বৈঠকে মালিকদের অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এদিকে আজ শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএর কার্যালয়ে সদস্যদের নিয়ে বিশেষ সাধারণ সভা ডেকেছেন সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান। ওই সভায় উপস্থিত ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হক, তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা, কুতুবউদ্দিন আহমেদ, ফজলুল হক, আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ, রুবানা হক।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, মজুরি বৃদ্ধির আলোচনা এবং রাজপথে বিশৃঙ্খলা একসঙ্গে চলতে পারে না। বৃহস্পতিবার পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করার পর জরুরি সভায় এ বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়ার কথা আগেই জানিয়েছিলেন তারা। তিনি আরও বলেন, মালিকপক্ষ মজুরি প্রস্তাব পেশ করবে ঠিকই, তবে পরিস্থিতির উন্নতি না হলে আলোচনায় সরাসরি অংশ নেওয়া কঠিন হতে পারে। তিনি প্রশ্ন তুলে বলেন, রাজপথে যদি মালিকদের ব্যস্ত রাখা হয়, তবে সুস্থিরভাবে আলোচনায় বসা কীভাবে সম্ভব? তার কারণ, আমরা আন্তরিকতা নিয়ে আলোচনায় অংশ নেব, অন্যদিকে বিশৃঙ্খলা চলতে থাকবে, সেটা হবে না।
পোশাক শ্রমিকদের আন্দোলনের মুখে সরকার গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। এরপর গত সোমবার বোর্ডের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়, যেখানে শ্রমিক প্রতিনিধি ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব তুলে ধরেন। আগামী সোমবার বোর্ডের তৃতীয় সভা হওয়ার কথা রয়েছে। তবে গত মঙ্গলবার থেকে কারখানা ছুটির সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। গত রোববার ও সোমবার শিল্পাঞ্চল কিছুটা শান্ত থাকলেও বুধবার ১৮২টি এবং বৃহস্পতিবার ২০৪টি কারখানা ছুটি দিতে হয়েছে। যার মধ্যে আশুলিয়ায় ১৩৭টি এবং গাজীপুরে ৬৭টি কারখানা রয়েছে। আগামী সোমবার (১৬ নভেম্বর) বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মাঝখানে ছুটি দেওয়া কারখানার সংখ্যা কমে এলেও গত তিন দিন ধরে তা আবার বাড়ছে। বুধবার এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৮২টিতে। আর গত বৃহস্পতিবার ছুটি দেওয়া কারখানার সংখ্যা ছিল ২০৪।
এদিকে মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার জানিয়েছেন, শ্রমিক ফেডারেশন থেকে কোনো ধরনের ধর্মঘট ডাকা হয়নি। তার দাবি, প্রকৃত শ্রমিকদের আন্দোলনের আড়ালে অন্য কোনো মহল নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। তিনি আরও বলেন, মালিকপক্ষ আলোচনায় না বসলে বিষয়টি সরকারকেই সমাধান করতে হবে।
গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় শ্রমিকেরা ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে গতকাল শনিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর পুলিশ তাদের সরিয়ে দেয়। একই দিনে আশুলিয়ার জামগড়ায় শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানা এলাকা থেকে বেরিয়ে আসেন এবং কিছু ক্ষেত্রে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

























