8:31 pm, Friday, 13 November 2026

ভূমি অধিগ্রহণে বড় দুর্নীতি: ফেঁসে যাচ্ছেন চার ডিসিসহ অনেক কর্মকর্তা

ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির সত্যতা পেয়েছে ভূমি মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে মাঠপর্যায়ের সংশ্লিষ্টদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ উঠে এসেছে এই তদন্তে। এই অনিয়ম নিয়ে একাধিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর প্রধানমন্ত্রীর নির্দেশে গত ৩০ এপ্রিল তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটি দীর্ঘ সময় নিয়ে জেলা প্রশাসনের প্রায় ৮ হাজার ৮০০ পৃষ্ঠার নথিপত্র পর্যালোচনা, সরেজমিন পরিদর্শন এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ শেষে ৭০ পৃষ্ঠার একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করেছে, যা ১৬ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। তদন্তের প্রতিটি ধাপে প্রকাশিত তথ্যপ্রমাণ সামনে আনা হয়, যার প্রমাণও পান তদন্ত কর্মকর্তারা। অধিগ্রহণের নোটিশ, যৌথ তদন্ত, ফিল্ডবুক প্রস্তুত, জমির শ্রেণি নির্ধারণ, রোয়েদাদ অনুমোদন এবং ক্ষতিপূরণ প্রদানের পুরো প্রক্রিয়ায় তদারকির দায়িত্ব রয়েছে জেলা প্রশাসনের।

তদন্ত প্রতিবেদনে ২০১৮ থেকে ২০২৫ সালের মধ্যে দায়িত্ব পালনকারী চার সাবেক জেলা প্রশাসকের সময়কালে ভূমি অধিগ্রহণে বড় ধরনের ত্রুটি ও অনিয়মের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।

তারা হলেন- সৈয়দা ফারহানা কাউনাইন (১১ মার্চ ২০১৮ থেকে ২১ জুন ২০২১), আবু নইম মোহাম্মদ নাঈম মারুফ খান (২২ জুন ২০২১ থেকে ১০ সেপ্টেম্বর ২০২৩), ড. বদিউল আলম (১০ সেপ্টেম্বর ২০২৩ থেকে ১২ সেপ্টেম্বর ২০২৪) এবং মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী (১২ সেপ্টেম্বর ২০২৪ থেকে ২৫ সেপ্টেম্বর ২০২৫)।

কমিটির মতে, অধিগ্রহণের বিভিন্ন গুরুত্বপূর্ণ ধাপে তদারকির ঘাটতি ছিল, তাই এই কর্মকর্তাদের বিরুদ্ধে অধিকতর তদন্তের মাধ্যমে ব্যক্তিগত দায় নির্ধারণের সুপারিশ করা হয়েছে। তারা বর্তমানে সরকারি গুরুত্বপূর্ণ পদে কর্মরত আছেন।

নরসিংদীতে ২০১৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত দায়িত্ব পালনকারী ছয়জন অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) বিরুদ্ধেও বিভিন্ন অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তাদের মধ্যে মোহাম্মদ মাসুম, এএসএম ইবনুল হাসান ইভান, মো. মোস্তফা মনোয়ার, মো. মুশফিকুর রহমান, অঞ্জন দাশ ও মোহাম্মদ নাজমুল হাসান রয়েছেন। এছাড়া অঞ্জন দাশের বিরুদ্ধে অনুসন্ধানী সাংবাদিককে উৎকোচ দেওয়ার চেষ্টার বিষয়টি অডিও রেকর্ডসহ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ পাঠানোর সুপারিশ করেছে তদন্ত কমিটি। একই সময়ে দায়িত্বে থাকা শাহিনা পারভীন ও ফারুক আহমেদের নথিপত্রে অস্পষ্টতা থাকায় তাদের বিষয়ে অধিকতর অনুসন্ধানের নির্দেশনা দেওয়া হয়েছে। এ দুর্নীতির বিষয়ে ২০২৫ সালের ১৯ ও ২১ অক্টোবর, ১৮ ডিসেম্বর এবং গত ২৬ এপ্রিল চারটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদকের কাছ থেকে সংবাদ ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে উৎকোচ দেওয়ার চেষ্টার বিষয়টি অডিও রেকর্ড ও সংশ্লিষ্ট তথ্য পর্যালোচনায় প্রমাণিত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তদন্তে আটজন ভূমি অধিগ্রহণ কর্মকর্তার দায়িত্বকালীন এলএ কেসগুলোতেও ব্যাপক অনিয়মের চিত্র উঠে এসেছে। তারা হলেন- মো. পারভেজ মৃধা, শ্যামল চন্দ্র সাহা, মাশফিকা হোসেন, রেহানা মজুমদার মুক্তি, চৌধুরী মোস্তাফিজুর রহমান, মাহমুদা জাহান, এএইচএম আজিমুল হক ও আসমাউল হুসনা পিংকি। মোট ১৭ জন ভূমি অধিগ্রহণ কর্মকর্তার মধ্যে এই আটজনের দায়িত্বকালে বিভিন্ন কার্যক্রমে ত্রুটিবিচ্যুতি ও বিধিবহির্ভূত কাজের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বকাল ও প্রতিটি এলএ কেস যাচাই করে তাদের দায় নিশ্চিত করার পরামর্শ দিয়েছে তদন্ত কমিটি।

Please Share This Post in Your Social Media

Update Time : 04:43:56 am, Friday, 13 November 2026