উইন্ডিজের ছুড়ে দেওয়া ৩৬৯ রানের চ্যালেঞ্জে বাংলাদেশ
সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে ৩৯৮ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করেছে। এর ফলে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ৩৬৯ রান। এর আগে প্রথম ইনিংসে তাওহিদ হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে ভর করে ৩৮৬ রান তুলে ৩০ রানের লিড নিয়েছিল বাংলাদেশ। উইন্ডিজের দ্বিতীয় ইনিংসে কাভেম হজ ১৪২, কেভিন উইকহ্যাম ৭৮ ও ব্রেন্ডন কিং ৬১ রান করেন। তাতে তাদের লিড গিয়ে দাঁড়িয়েছে ৩৬৮ রানে।
চতুর্থ ইনিংসে রান তাড়া করে জেতার ক্ষেত্রে বাংলাদেশের রেকর্ড বেশ পুরনো। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই টেস্ট জয়ের রেকর্ডটি গড়েছিল বাংলাদেশ। তবে ৩৬৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করা নাজমুল হোসেন শান্তদের জন্য বেশ কঠিনই হতে যাচ্ছে। কারণ, টেস্টে এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ডটি মাত্র ২১৫ রানের। বাংলাদেশের চতুর্থ ইনিংসে সফলভাবে রান তাড়া করার রেকর্ডটা ১৭ বছরের পুরোনো। ২০০৯ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরে দ্বিতীয় ম্যাচে গড়া সেই রেকর্ড ভেঙে দেওয়ার চ্যালেঞ্জ আজ পেলেন নাজমুল হোসেন শান্তরা। ৩৬৯ রান তাড়া করার কাজটা কতটা কঠিন তা রেকর্ডের দিকে চোখ দিলেই পরিষ্কার হয়ে যায়।
পরিসংখ্যান অনুযায়ী, ২০০ রান তাড়া করে জয়ের রেকর্ড একটিই, আর ১০০’র বেশি রান তাড়া করে জেতার নজির আছে কেবল ৪টি। সব মিলিয়ে চতুর্থ ইনিংসে রান তাড়া করে বাংলাদেশ জয় পেয়েছে ৮ বার, হেরেছে ৩১ বার এবং ড্র হয়েছে ৫টি ম্যাচ। সিলেট টেস্টের ভাগ্য কোন দিকে যাবে, তা নিশ্চিত হবে ম্যাচের শেষ বিকেলের ফলাফলে। আর সব মিলিয়ে চতুর্থ ইনিংসে রান তাড়া করে বাংলাদেশ জিতেছে মোটে ৮ বার, এর বিপরীতে হার আছে ৩১টি, বাকি ৫ ম্যাচ হয়েছে ড্র।

























